10,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা! বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে Redmi Note 17 সিরিজ

Published:

Redmi Note 17

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, শাওমি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদের জনপ্রিয় Redmi Note 17 সিরিজ চলতি মাসেই চিনের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। এমনকি নতুন সিরিজে আগের তুলনায় আরও উন্নত ডিসপ্লে থেকে শুরু করে দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ডিজাইন থাকতে পারে। এর সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে বিশাল ব্যাটারি এবং শক্তিশালী ক্যামেরা। যদিও এখনও পর্যন্ত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। কিন্তু বেশ কিছু তথ্য উঠে এসেছে।

Redmi Note 17 সিরিজে কী কী মডেল আসতে পারে?

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, Redmi Note 17 সিরিজে এবার মোট তিনটি মডেল লঞ্চ করা হতে পারে। এগুলি হল Redmi Note 17, Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max। তিনটি ফোনই মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যেই আসতে পারে বলে জানা গিয়েছে।

ব্যাটারিতে চমক

তবে এই ফোনের সবথেকে বড় আকর্ষণ কত চলেছে এর ব্যাটারি। জানা গিয়েছে, Redmi Note 17 Pro স্মার্টফোনটিতে থাকতে পারে 10,000mAh ক্ষমতা সম্পন্ন একটি বিশাল ব্যাটারি। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এটিই Redmi Note সিরিজের সবথেকে বড় ব্যাটারিযুক্ত ফোন হতে পারে। এমনকি দীর্ঘক্ষণ গেমিং থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিং বা সারাদিনের ব্যবহারে এটি ভালো পারফরম্যান্স দেবে।

তবে ফটোগ্রাফি প্রেমীদের জন্য রয়েছে আরও বড় সুখবর। শোনা গিয়েছে, Redmi Note 17 Pro Max ফোনটিতে ব্যবহার করা হতে পারে Samsung ISOCELL HP5 সেন্সরযুক্ত একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। যার ফলে মিড রেঞ্জ স্মার্টফোনে এবার আরও উন্নত ছবি তোলার অভিজ্ঞতা মিলতে পারে। অন্যদিকে Redmi Note 17 Pro ফোনটিতে থাকতে পারে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেখানে আবার Samsung ISOCELL KD5 সেন্সর ব্যবহার করা হতে পারে।

তবে লিক হওয়া তথ্য অনুযায়ী, Redmi Note 17 Pro Max ফোনটিতে এবার MediaTek Dimensity 7500 চিপসেট দেওয়া হবে। আর এটি দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে মাল্টি টাস্কিং কিংবা গেমিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দিতে পারে বলেই মনে করা হচ্ছে। এমনকি শাওমি জানিয়েছে, নতুন Redmi Note 17 সিরিজে আগের প্রজন্মের তুলনায় উন্নত ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে।। পাশাপাশি ফোনের স্থায়িত্ব এবং সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতার দিকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আবাস যোজনায় ঘর করলে বালি মিলবে মাত্র ১৫০০ টাকায়, বড় ঘোষণা

কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে Redmi Note 17 সিরিজের লঞ্চ শুধুমাত্র চিনের জন্যই ঘোষণা করা হয়েছে। তবে অতীতের ধারা অনুযায়ী, কয়েক মাসের মধ্যেই এই সিরিজ হয়তো ভারতে আত্মপ্রকাশ করবে, এবং দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এর জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।

আরও Redmi Smartphone Xiaomi