Samsung Galaxy S25 Ultra-তে মিলছে ৩০ হাজার টাকা ডিসকাউন্ট

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে স্যামসাংয়ের স্মার্টফোন কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর? Samsung এর জনপ্রিয় S25 Ultra মডেলে (Samsung Galaxy S25 Ultra) এবার সরাসরি মিলছে 30 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। হ্যাঁ, যারা বাজেটের মধ্যে প্রিমিয়াম ফোন খুঁজছেন তাদের জন্য এটি হতে চলেছে বিরাট সুযোগ। সম্প্রতি অ্যামাজনে শুরু হয়েছে গ্রেট ফ্রিডম সেল 2026। আর এই সেলের আওতায় মিলছে আকর্ষণীয় ডিসকাউন্ট। বিশেষ করে প্রিমিয়াম ফ্লাগশিপ স্মার্টফোনগুলিতে এবার দেওয়া হচ্ছে দারুণ দারুণ সব অফার। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

Samsung Galaxy S25 Ultra তে বিরাট ডিসকাউন্ট

এই ফোনটি যখন বাজারে লঞ্চ হয়েছিল, তখন এর দাম ছিল প্রায় 1 লক্ষ 30 হাজার টাকা। কিন্তু অ্যামাজনে এখন এই মডেলটি মিলছে মাত্র 90 হাজার টাকার নিচে। এই ফোনটি এখন অ্যামাজনে তালিকাভুক্তি করা হয়েছে মাত্র 89,999 টাকায়। এমনকি টেক বিশেষজ্ঞরা এই যাবতকালের মধ্যে এই মডেলের সবথেকে আকর্ষণীয় ছাড় হিসেবে দেখছে অ্যামাজনের এই ফ্রিডম ফেস্টিভ্যাল সেলকে। এমনকি সরাসরি ছাড়ের পাশাপাশি গ্রাহকরা আরও অতিরিক্ত অফার পেতে পারে এই মডেলে।

জানিয়ে রাখি, বর্তমানে এই মডেলটির বাজার মূল্য 1,19,999 টাকা। তবে সেলের মাধ্যমে তা পাওয়া যাচ্ছে 89,999 টাকায়। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা উচিত। এই ডিসকাউন্ট শুধুমাত্র ব্যাংক অফারের জন্যই সীমাবদ্ধ। ক্যাশ পেমেন্ট বা সরাসরি ইউপিআই ভিত্তিক পেমেন্ট করলে মিলবে না 30 হাজার টাকা ডিসকাউন্ট। এমনকি আপনি যদি ঘরে ফেলে রাখা পুরনো ফোন এক্সচেঞ্জ করতে পারেন, তাহলে সেই ছাড়ের পরিমাণ আরও বাড়তে পারে, এবং আপনি আরও কম দামে এই মডেলটি কিনতে পারবেন।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢোকার দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি শুধুমাত্র অ্যামাজন নয়, বরং ফ্লিপকার্ট ফ্রিডম সেলেরও আয়োজন করা হয়েছে। আর সেখানেও বেশ কিছু মডেলে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, ফ্লিপকার্টের সেলে Galaxy S26 5G মডেল কিনতে পারবেন আপনি মাত্র 79,999 টাকায়। তাছাড়া যদি Galaxy S26 Ultra মডেল কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে মাত্র 1,30,999 টাকা। অন্যদিকে S25 মডেল পাওয়া যাবে মাত্র 57,999 টাকায়। পাশাপাশি প্রিমিয়াম ফোন ছাড়াও বিভিন্ন বাজেট সেগমেন্টের ফোনে মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট।