উন্নত ফিচার, স্পোর্টি লুক! মাত্র ৫.২৯ লাখে লঞ্চ হল Tata Aeris কমপ্যাক্ট সেডান

Published:

Tata Aeris

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রইল বড় খবর। টাটা মোটরস তাদের পোর্টফোলিও থেকে Tigor-কে সরিয়ে এবার লঞ্চ করল সম্পূর্ণ নতুন কমপ্যাক্ট সেডান Tata Aeris। আধুনিক ডিজাইনের পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম এবং একগুচ্ছ অত্যাধুনিক ফিচারে সমৃদ্ধ এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র 5.29 লক্ষ টাকা থেকে। পাশাপাশি এর টপ ভেরিয়েন্টের দাম হবে মাত্র 9.74 লক্ষ টাকা পর্যন্ত। জেনে নিন এই গাড়ির ফিচার।

গাড়িটির এক্সটেরিয়র এবং লুক

Tigor-র চেনা চেনা কুপ-সিল্যুয়েট ধরে রাখলেও এই গাড়িটিতে দেওয়া হয়েছে আরও স্লিক এলইডি হেডল্যাম্প, ইন্টিগ্রেটেড ডিআরএল, গ্লস ব্ল্যাক গ্রিল এবং আইস কিউব এলইডি ফগ ল্যাম্প। এদিকে এই গাড়িটিতে 15 ইঞ্চির ডায়মন্ড-কাট অ্যারো অ্যালয় হুইল দেওয়া রয়েছে বলে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী খবর। পাশাপাশি পিছনের অংশে নতুন কানেক্টেড এলইডি টেলল্যাম্প এবং Tigor-র সিগনেচার হাই-মাউন্টেড স্টপ ল্যাম্প থাকবে। আর এই গাড়ির বুটস্পেস হবে 419 লিটার। তাছাড়া গাড়িটি মোট ছয়টি ডুয়াল টোন রঙে পাওয়া যাবে।

কেবিন এবং সেফটি ফিচার

স্ক্র্যাচ-প্রবণ পিয়ানো ব্ল্যাক ফিনিসের বদলে এই গাড়ির কেবিনে ম্যাট ফিনিশ এবং হালকা ব্রাউন-বেজ রংয়ের থিম ব্যবহার করা হয়েছে। ড্যাশবোর্ডে রয়েছে 12.7 সেন্টিমিটার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, 2-স্পোক স্টিয়ারিং হুইল এবং 26.03 সেমি এইচডি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এছাড়া আরামের জন্য এই গাড়িটিতে থাকবে ফ্রন্ট ভেন্টিলেটেড সিট, লেদারেট আপহোলস্ট্রি এবং একসঙ্গে দুটি ফোন চার্জ দেওয়ার মতো সুবিধা। সাথে রয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এবং রিয়ার এসি ভেন্ট। সবচেয়ে বড় ব্যাপার, সুরক্ষার জন্য এই গাড়িটিতে ছয়টি এয়ারব্যাগ যুক্ত করা হয়েছে। সঙ্গে 360 ডিগ্রি ক্যামেরা এবং হিল হোল্ড ও ইএসপি সিস্টেম পাওয়া যাবে।

আরও পড়ুন: “মমতার সভার থেকে বিরিয়ানির দোকানে ভিড় বেশি” ছবি পোস্ট করে কটাক্ষ বিজেপির

ইঞ্জিন এবং ভেরিয়েন্ট

Tata Aeris-এ আগের মতোই 1.2 লিটার 3-সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন দেওয়া হচ্ছে, যা 84 BHP শক্তি ও 113 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এদিকে সিএনজি ভেরিয়েন্টে মিলবে 75 BHP শক্তি ও 97 Nm টর্ক। আর পেট্রোল এবং সিএনজি, উভয় মডেলেই 5-স্পিড ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্সের বিকল্প দেওয়া হবে। বিশেষ করে যারা বাজেটের মধ্যে গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা অপশন।

google button