সৌভিক মুখার্জী, কলকাতা: iPhone 18 Pro সিরিজ কবে লঞ্চ হবে? নতুন আইফোনের অপেক্ষায় থাকা প্রযুক্তি প্রেমীদের জন্য শুরু হয়েছে জল্পনা। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে অ্যাপলের তরফ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু সংস্থার দীর্ঘদিনের লঞ্চ প্যাটার্ন বিশ্লেষণ করে সম্ভাব্য সময়সূচি ইতিমধ্যেই সামনে এসেছে, এবং তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিশ্লেষকদের মতে, গত এক দশকের বেশি সময় ধরে অ্যাপল ঠিক যেভাবেই তাদের সেপ্টেম্বর মাসে নতুন আইফোন লঞ্চ করে, সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছর একই সময় আত্মপ্রকাশ করতে পারে iPhone 18 Pro সিরিজ।
সেপ্টেম্বরে হতে পারে বড়সড় ঘোষণা
2012 সাল থেকে প্রায় প্রতিবছর সেপ্টেম্বর মাসে আইফোন লঞ্চ করে অ্যাপল। শুধুমাত্র করোনা মহামারীর সময় এই সময়সূচিতে কিছুটা পরিবর্তন দেখা গিয়েছিল। কিন্তু ধারাবাহিকতা বিচার করে প্রযুক্তি মহলের একাংশের মতে, আসন্ন 9 সেপ্টেম্বর অ্যাপলের বিশেষ লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে। আর সেখানেই লঞ্চ করা হতে পারে iPhone 18। তবে হ্যাঁ, এ বিষয়ে এখনও পর্যন্ত অ্যাপলের তরফ থেকে কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এটি শুধুমাত্র বিশেষজ্ঞদের ধারণা।
তবে আগের বছরের সময়সূচি অনুসরণ করে লঞ্চের প্রায় এক সপ্তাহ পর থেকেই বাজারে বিক্রি শুরু হতে পারে iPhone 18 Pro সিরিজ। অনেকের মতে, সেই সম্ভাব্য তারিখ হতে পারে 18 সেপ্টেম্বর। যদিও এটি শুধুমাত্র সম্ভাব্য সময়সূচি। আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে শুধু iPhone 18 Pro নয়, বরং একইদিনে অ্যাপলের আরও নতুন ডিভাইস লঞ্চ করা হতে পারে। যার মধ্যে রয়েছে iPhone 18 Pro Max, অ্যাপলের নতুন ফোল্ডেবল আইফোন, অ্যাপলের নতুন স্মার্টওয়াচ। কিন্তু ফোল্ডেবল আইফোন বাজারে আসতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলেও বিভিন্ন প্রযুক্তি মহল ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: ‘১১,৯৮৩ কোটি বকেয়া!’ DA নিয়ে নবান্নের বিরুদ্ধে খড়গহস্ত পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা
যদিও প্রযুক্তি মহলের একাংশের দাবি, এবার হয়তো স্ট্যান্ডার্ড iPhone 18 সেপ্টেম্বরে লঞ্চ করা হবে না। সেটি 2027 সালের বসন্ত মরশুমে অন্য কিছু ডিভাইসের সঙ্গে উন্মোচন করা হতে পারে। কিন্তু এ বিষয়ে এখনো অ্যাপলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সবটাই গুজব। এদিকে অ্যাপলের নতুন নিয়ম অনুযায়ী, নতুন আইফোন বাজারে বিক্রি এবং শুরু হওয়ার কয়েকদিন আগে নির্বাচিত আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সংবাদমাধ্যমের হাতে তার রিভিউ ইউনিট পৌঁছে যায়। সেই হিসাব করলে সেপ্টেম্বর মাসের মাঝেমধ্যে সময় হয়তো রিভিউ প্রকাশিত হতে পারে। তবে সবটা সময় বলবে।










