২৮ কিমি অবধি মাইলেজ, বাজেটের মধ্যে সেরা ৪ গাড়ি

Published:

Mileage Car

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কিংবা বাইক কেনার ক্ষেত্রে প্রত্যেকেই মাইলেজকেই প্রধান গুরুত্ব দেয় (Mileage Car)। তবে পেট্রোল এবং ডিজেলের ক্রমবর্ধমান দামের কারণে গাড়ি কেনার সময় মধ্যবিত্ত এবং বাজেট সচেতন গ্রাহকদের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। কোন গাড়ির মাইলেজ বেশি? আজ এই প্রতিবেদনে এমন কয়েকটি গাড়ির বিকল্প তুলে ধরব, যেগুলি প্রতি লিটারে 25 থেকে 28 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এমনকি জানলে অবাক হবেন, গাড়িগুলির দামও মধ্যবিত্তদের বাজেটের মধ্যে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

সেরা মাইলেজের গাড়ি

মারুতি সুজুকি Victoris

মারুতির এই মিড-সাইজ এসইউভি মাইলেজের দিক থেকে দেশের মধ্যে একেবারে সেরা গাড়ি। এই পেট্রোল হাইব্রিড ইঞ্জিন প্রতি লিটারে 28.65 কিলোমিটার মাইলেজ দেয়। এমনকি এটি হাইব্রিড প্রযুক্তির গাড়ি হওয়া সত্ত্বেও কম জ্বালানি খরচ করে। পাশাপাশি এর উন্নত ফিচার এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য এটি জনপ্রিয়। এমনকি এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র 10.50 লক্ষ টাকা থেকে।

টয়োটা আরবান Cruiser Hyryder

টয়োটার এই হাইব্রিড এসইউভি-টি মাইলেজের দিক থেকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এর স্ট্রং হাইব্রিড ভেরিয়েন্ট প্রতি লিটারে 27.97 কিলোমিটার মাইলেজ দেয়। এমনকি এতে একটি 1.5 লিটার অ্যাটকিনসন সাইকেল পেট্রোল ইঞ্জিন রয়েছে। পাশাপাশি এতে রয়েছে প্রিমিয়াম ইন্টেরিয়ার, প্যানোরামিক সানরুফ এবং আরও অন্যান্য উন্নত ফিচার। এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র 11.31 লক্ষ টাকা থেকে।

মারুতি সুজুকি Celerio

যদি সীমিত বাজেট একটি ছোট এবং সাশ্রয় হ্যাচ খুঁজে থাকেন তাহলে এই গাড়িটি হতে পারে আপনার জন্য একেবারে সেরা বিকল্প। মারুতির দাবি, এটি ভারতের অন্যতম জ্বালানি সাশ্রয়ী পেট্রোল হ্যাচব্যাক। এই গাড়িটি প্রতি লিটারে 26 কিলোমিটার মাইলেজ দেয়। এমনকি এর ইঞ্জিন পারফরমেন্সের জন্য জনপ্রিয়। গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র 4.99 লক্ষ টাকা থেকে।

আরও পড়ুন: কালীমূর্তি প্রিজন ভ্যানে তোলা থেকে কালিয়াগঞ্জ কাণ্ড, একাধিক পুলিশকর্তাকে সাসপেন্ড মুখ্যমন্ত্রীর

নতুন মারুতি সুজুকি Swift

ভারতের সবথেকে জনপ্রিয় হ্যাচব্যাক সুইফট। এটি নতুন রূপ এবং নতুন ইঞ্জিনের সাথে এখন আরও বেশি জ্বালানি সাশ্রয়ী। জানা যাচ্ছে, এর নতুন 1.2 লিটার জেড সিরিজ ইঞ্জিন প্রতি লিটারে 25.75 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এমনকি এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল এর স্পোর্টি লুক, 9 ইঞ্চির টাচস্ক্রীন, ছয়টি এয়ারব্যাগের মতো অত্যাধুনিক সুবিধা। এর এক্স শোরুম দাম মাত্র 6.49 লক্ষ টাকা থেকে। যারা বাজেট সেগমেন্টের গাড়ি খোঁজেন তাদের জন্য এটি একেবারে দারুণ বিকল্প।