বাংলাদেশে ফের রণক্ষেত্র, টিএমসি কাউন্সিলর গ্রেফতার..! আজকের সেরা ১০ খবর (১০ নভেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ নভেম্বর, মঙ্গলবার। বাংলাদেশে ফের রণক্ষেত্র, টিএমসি কাউন্সিলর গ্রেফতার, দিঘা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর…..অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) দিঘাকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য এবার বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তালাপাটি থেকে উদয়পুর পর্যন্ত ২৭ কিলোমিটার উপকূলবর্তী এলাকা নতুনভাবে সাজানো হবে বলেই জানিয়েছেন তিনি। বিশেষ করে মধ্যবিত্তদের জন্য স্বল্প খরচে ভ্রমণের ব্যবস্থা করতে এবং স্থানীয় কর্মসংস্থান বাড়াতেই এই উদ্যোগ রাজ্য সরকারের। এর জন্য নতুন হোমস্টে তৈরি করার জন্য উদ্যোক্তাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়া পর্যটকদের যাতায়াতের বিশেষ বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন টিএমসি কাউন্সিলর

দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকার একটি হোটেল থেকে গোপন জুয়ার আসরে অভিযান চালিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন টিএমসি কাউন্সিলর চন্দন সাহাসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তবে তার সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ১ লক্ষ টাকা নগদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই ওই হোটেলে বেআইনি জুয়ার ঠেক চালাত তৃণমূলের কর্মীরা। এই ঘটনায় দুর্গাপুরের রাজনৈতিক মহলে যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করায় সাসপেন্ড পুলিশ ইন্সপেক্টর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এবার সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের ইন্সপেক্টর একলাথ আহমেদকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা মেডিকেল কলেজ আউটপোস্টের ইনচার্জ থাকাকালীন তিনি একটি পুলিশি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মন্তব্য করেছিলেন। দ্রুত পোস্টটি মুছে ক্ষমা চাইলেও তার স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। তার জেরেই পুলিশ কমিশনার অজয় নন্দ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং সাসপেনশন চলাকালীন অর্ধেক বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) বাংলাদেশের মাদ্রাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ ৬৩ জন পড়ুয়া

বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসা সোমবার রাতে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পাঁচতলা ভবনের দোতলায় লাইব্রেরী এবং অফিস থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলেই খবর। তবে সৌভাগ্যবশত কোনও পড়ুয়া অগ্নিযুক্ত না হলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় অন্তত ৬৩ জন ছাত্র অসুস্থ হয়ে পড়েছিল। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পাশাপাশি দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড বন্ধের বিজ্ঞপ্তি

আগামী ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোডে সমস্ত ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পূর্ব রেল। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন বিকাল ৩:০০টা থেকে রাত ১২:০০টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। বিশেষ করে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্টেশনে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) সরকারি কর্মচারীদের নির্বাচনী প্রচার নিয়ে নির্দেশ কমিশনের

ভারতের নির্বাচন কমিশন আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য এবার কড়া নির্দেশিকা জারি করেছে। ৯ নভেম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সরকারি কর্মীরা যেমন নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না, ঠিক তেমনই এই নিয়ম বিভিন্ন পদে নিযুক্ত বা অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এমনকি সরকার সহায়তাপ্রাপ্ত সংস্থাকেও এই নিয়ম মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। নির্বাচনী এলাকায় কোনও সরকারি আধিকারিকের প্রশাসনিক আলোচনার জন্য ডাকা বা বৈঠক করা নিষিদ্ধ করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) ইডির দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

আরজি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করল ইডি। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। অভিযোগ, হাসপাতালে সরকারি তহবিলের কোটি কোটি টাকা বেআইনিভাবে প্রভাবশালী ঠিকাদারদের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এর আগে গত ৪ নভেম্বর তলব করা হলেও তিনি হাজিরা দেননি। ২০২৪ সালে সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল এবং সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) বাংলাদেশে রণক্ষেত্র পরিস্থিতি

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে এবার দেশজুড়ে তীব্র উত্তেজনা আর অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। নেত্রকোনায় মোহনগঞ্জ স্টেশনে একটি ট্রেনে এবং ফরিদপুরের বাসে আগুন দেওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। এমনকি সূত্রের খবর, বিক্ষোভ ও বোমা হামলার মতো সহিংসতা জেলায় ৬৭০টির বেশি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে সেনা ও বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়ন করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন সুমিত রায়

শালবনির জমি দুর্নীতি মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করেছিল সিআইডি। সম্প্রতি ডায়মন্ড হারবারের একটি কার্যালয় থেকে ১ কোটি টাকার বেশি উদ্ধারের ঘটনায় তাঁর স্ত্রী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ দ্রুত শুনানির আর্জি খারিজ করে মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) এনজিপি স্টেশনের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্রসহ ব্যাগ

নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন ইন্ডিয়ান অয়েলের আন্ডারপাস ও পুলিশ আউটপোস্টের কাছ থেকে উদ্ধার হল একটি সন্দেহজনক ব্যাগ। তবে পুলিশ ব্যাগটি পরীক্ষা করে একাধিক আগ্নেয়াস্ত্র এবং প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে বলেই খবর। জনবহুল এলাকায় এবং পুলিশ ফাঁড়ির কাছে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অস্ত্রগুলো কারা বা কী উদ্দেশ্যে রেখেছিল তা তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

google button