সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ অক্টোবর, মঙ্গলবার। কলকাতায় মমতার মিছিল, ডিএ বৃদ্ধির ঘোষণা, অভিষেকের আবেদন খারিজ হাইকোর্টের, ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বর্ধমানের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে নিষিদ্ধ হল টোটো চলাচল
বর্ধমানের গুরুত্বপূর্ণ রাস্তায় নিষিদ্ধ হল টোটো চলাচল। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে বিশেষ করে বর্ধমান স্টেশন থেকে বীরহাটা মোড় পর্যন্ত অংশে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার জেলাসচিব শ্বেতা আগারওয়ালের জারি করা নির্দেশনার উপর ভিত্তি করে মঙ্গলবার বর্ধমান উত্তরের মহকুমা শাসক, জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিকসহ সমস্ত ভারপ্রাপ্ত অধিকারিকদের নির্দেশটি কার্যকর করার কথা বলা হয়েছে। এমনকি এই নির্দেশ অমান্য করলে গাড়ি বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) মমতার মিছিলে মোতায়েন বিশাল বাহিনী
গতকাল মমতা তৃণমূলের তরফ থেকে কলকাতায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হলেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে এই মিছিল আটকানোর কথা বলেছিলেন। তবে মঙ্গলবার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল শুরু হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতোই হল কাজ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। সেখানেই আন্দোলন শুরু করেন কুণাল ঘোষ, দোলা সেন, শোভনদেব চট্টোপাধ্যায়রা। এমনকি বিজেপিকে কটাক্ষ করেন তারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান
পদত্যাগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান। তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন তিনি। তবে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। এমনকি রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই মন্ত্রী। যদিও কেন তিনি পদত্যাগ করেছেন তা স্পষ্ট নয়। তবে তিনি চিঠিতে জানিয়েছেন, নিজের রাজ্য তামিলনাড়ুতে বিজেপির সংগঠন আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রাজ্যে দলের সঙ্গেই ফিরতে চান বলে জানিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) জামিন পেলেন সব্যসাচী দত্ত
তৃতীয়ার দিন সুখবর পেলেন সব্যসাচী দত্ত। ২০১৮ সালের এক তোলাবাজি মামলায় জামিন পেয়েছেন তিনি। দীর্ঘদিন মমতার দলের হয়ে রাজনৈতিক লড়াই করেছেন তিনি। তবে জামিন পেলেও বেঁধে দেওয়া হয়েছে এবার বিশেষ শর্ত। সেই শর্ত মেনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে প্রাক্তন বিধায়ককে। আসলে বহু পুরনো তোলাবাজির এক মামলায় বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে জামিনের আবেদন মঞ্জুর হয়েছে সব্যসাচী দত্তের। অভিযোগ ছিল, ২০১৮ সালে ২ লক্ষ ৩০ হাজার টাকা তোলাবাজি করেছিলেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) সপ্তমীতে বাংলায় আসছেন অমিত শাহ
মহালয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কলকাতার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তবে তাঁরা বিশেষ কর্মসূচির জন্য হাজিরা দিতে পারেননি। সেই আবহে মিলল সুখবর। সপ্তমীতে কলকাতায় আসছেন অমিত শাহ। জানা গিয়েছে, আগামী ১৮ অক্টোবর কলকাতার একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। বেলুড় মঠ, বালির দেশবন্ধু ক্লাব, চেতলা ২৪ পল্লী, শোভাবাজার রাজবাড়ি এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় যাওয়ার কথা রয়েছে তাঁর। যদিও তিনি কোন সময় কোথায় যাবেন তা স্পষ্ট নয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) স্থগিত হল UPI লেনদেনে MDR চার্জ
ইউপিআই লেনদেন করলেই দিতে হবে চার্জ। দীপাবলীর আগেই ইউপিআই ব্যবহারকারীদের জন্য সুখবর দিল মোদী সরকার। বড় অংকের ডিজিটাল পেমেন্ট নিয়ে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল আগেই। তা নিয়ে এল গুরুত্বপূর্ণ আপডেট। উৎসবের মরশুমে গুনতে হবে না এই অতিরিক্ত চার্জ। ২০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল। তা কিছুটা পিছিয়ে দিল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ১৫ অক্টোবর থেকে এই রেট কার্যকর হওয়ার কথা থাকলেও দীপাবলীর পর পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) পুজোয় বন দফতরের কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার
বন দফতরে নজরদারি বাড়াতে এবার কর্মীদের ছুটিতে কাটছাঁট করল শুভেন্দু অধিকারীর সরকার। জঙ্গলমহলের বন্যপ্রাণ এবং জঙ্গল সুরক্ষায় বিশেষ সতর্কতা নিচ্ছে বন বিভাগ। দুর্গাপুজো উপলক্ষে সমস্ত বন কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এমনকি এও জানানো হয়েছে যে, পুজোর কদিন বনের দুর্গম এলাকা এবং সংবেদনশীল স্থানগুলোতে তীক্ষ্ণ নজরদারি রাখতে ড্রোনের সাহায্য নেওয়া হবে। পুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এবার বড় উদ্যোগ সরকারের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) জলপাইগুড়িতে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ
বিদ্যালয়ের মধ্যে হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জলপাইগুড়ির কদমতলা ময়দান এলাকার এক স্কুল শিক্ষিকার উপর নজরদারি চালানো থেকে শুরু করে বাথরুমে উঁকিঝুঁকি দেওয়ার অভিযোগ উঠল ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনকি পড়ুয়াদের হাতুড়ি দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওই স্কুলের এক শিক্ষিকার উপর সবসময় নজর রাখতেন অভিযুক্ত প্রধান শিক্ষক। পড়াশোনার সময় ক্লাসের বাইরে দাঁড়িয়ে শিক্ষিকার দিকে তাকিয়ে থাকতেন বলেও অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ডিএ নিয়ে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১৫ অক্টোবরের মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসের অগ্রিম বেতন এবং ৩৮% হারে মহার্ঘ ভাতা জমা দেওয়া হবে। পরের বাজেটে ডিএ আরও বাড়িয়ে দেওয়া হবে। সপ্তম বেতন পে কমিশন তৈরি করা হয়েছে। গোটা ভারতে সপ্তম বেতন পে কমিশন লাগু হয়ে গিয়েছে। এবার বাংলার পালা। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার মোদীজির নেতৃত্বে অষ্টম বেতন পে কমিশন বানিয়ে দিয়েছে, যাতে বকেয়া না দিতে হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) অভিষেকের আবেদন খারিজ হাইকোর্টের
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে অভিষেককে বাড়িতে গিয়ে নোটিশ দিয়েছে পুলিশ। তবে থানায় হাজিরা না দিয়ে ইমেইল পাঠান তৃণমূল সাংসদ। তারই মাঝে বড় ধাক্কা খেয়েছেন তিনি। পুলিশের নোটিসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে, এই মুহূর্তে মামলাটি দ্রুত শুনানির জন্য গ্রহণ করা সম্ভব নয়। উল্লেখ্য, এর আগে বিচারপতি কৃষ্ণা রাও অভিষেকের মামলা থেকে সরে দাঁড়ানোর পর হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










