সহেলি মিত্র, কলকাতাঃ পুজোর আবহে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নতুন করে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করে সকলকে চমকে দিলেন তিনি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী শীঘ্রই সপ্তম বেতন কমিশন লাগু করার প্রতিশ্রুতি দেন। কবে থেকে ডিএ বাড়বে? কী জানালেন মুখ্যমন্ত্রী? চলুন জেনে নিই।
ফের ডিএ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘আগামী ১৫ই অক্টোবরের মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের অগ্রিম বেতন এবং ৩৮% হারে মহার্ঘ ভাতা জমা করে দেওয়া হবে। পরের বাজেটে ডিএ আরও বাড়িয়ে দেবো। সপ্তম বেতন পে কমিশন তৈরি করে দিয়েছি। গোটা ভারতে সপ্তম বেতন পে কমিশন লাগু হয়ে গেছে। এবার বাংলার পালা।’
আরও পড়ুনঃ পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, লাইফ সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার মোদীজির নেতৃত্বে অষ্টম বেতন পে কমিশন বানিয়ে দিয়েছে যাতে বকেয়া না দিতে হয়। আমরা সপ্তম বেতন পে কমিশনের রিপোর্ট পেলে সেটাও কার্যকর করে দেবো, চিন্তা করার দরকার নেই।’ এই নিয়ে অনেকে অনেক প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ঐতিহাসিকভাবে, পূর্বে কোনো সরকার ২০% DA এককালীন দেওয়ার রেকর্ড নেই; সমস্ত রেকর্ড ভেঙে দিলেন। এক ঐতিহাসিক সরকার। বামেরা জীবনে ভাবতে পারবে না। ৬ মাসের সরকার যা করে দেখালেন অভূতপূর্ব। আরও একজন লিখেছেন, ‘গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া ডিএ দিতে আরও ভালো হয়।’
অক্টোবরে ৩৮% ডিএ পাবেন কর্মীরা
সম্প্রতি ডিএ নিয়ে বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের বিষয়গুলো নিয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন, “২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া ডিএ-র মধ্যে পার্থক্যটা অনেক বেশি ছিল। আমরা সেই ব্যবধানটা পূরণ করার চেষ্টা করছি। আগের ১৮ শতাংশ এবং নতুন ২০ শতাংশ মিলিয়ে অক্টোবর মাস থেকে প্রত্যেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।”










