অভিষেকের মাটি চুরি, বিমান দুর্ঘটনায় মৃত্যু…! আজকের সেরা ১০ খবর (১৬ জুন)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ জুন, মঙ্গলবার। অভিষেকের মাটি চুরি, বিমান দুর্ঘটনায় মৃত্যু, হাইকোর্টে মমতা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ডিজেল ও এভিয়েশন ফুয়েলে রফতানি শুল্ক বাড়াল সরকার

ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল রফতানির উপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ডিজেলের উপর প্রতি লিটারে ১৪ টাকা আর এটিএফ-র উপর ১২.৫ টাকা রফতানি শুল্ক ধার্য করা হচ্ছে। কিন্তু পেট্রোলের রফতানি শুল্ক এবং অভ্যন্তরীণ আবগারি শুল্কে সেরকম কোনও পরিবর্তন আনা হয়নি। সরকার জানিয়েছে যে, এই সিদ্ধান্ত সাধারণ গ্রাহকদের উপর সরাসরি প্রভাব ফেলবে না। পশ্চিম এশিয়ার পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) জাহাঙ্গীরের মুক্তির দাবিতে পথে মুসলিম মহিলারা

ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার গ্রেফতারি নিয়ে এবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। একসময় দাপুটে নেতাকে কোমরে দড়ি বেঁধে পুলিশ দিনরাত ঘোরাচ্ছে। আর তাতেই এবার ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু মহিলা। তারা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে জাহাঙ্গীরের মুক্তির দাবি জানিয়েছেন। অভিযোগ, ভোটের সময় বিরোধীদের ভয় দেখানো এবং বুথ দখলের মতো একাধিক অপরাধমূলক কাজে তাঁর নাম জড়িয়ে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) আমেরিকায় বায়ুসেনার B-52 বোমারু বিমান দুর্ঘটনায় নিহত ৮

আমেরিকার ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত আটজনের। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটা নাগাদ পরীক্ষা মূলক মিশনে থাকা বিমানটি উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ভেঙে পড়ে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে সামরিক কর্মী থেকে শুরু করে সরকারি আধিকারিক এবং বোয়িং সংস্থার ২ কর্মীও ছিলেন। দুর্ঘটনার পর ঘাঁটির বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) Re-NEET পরীক্ষার আগে দেশে নিষিদ্ধ হল টেলিগ্রাম

Re-NEET পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস রুখার জন্য এবার বিরাট পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। আগামী ২২ জুন পর্যন্ত গোটা দেশে সাময়িকভাবে টেলিগ্রাম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। অভিযোগ, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে টেলিগ্রামের কিছু গ্রুপ এবং চ্যানেল ব্যবহার করা হয়েছিল। পুনরায় পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল বলে খবর। কেন্দ্র জানিয়েছে, কিছু চ্যানেল ভুয়ো প্রশ্নপত্র বিক্রির দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছিল। সেই কারণেই নিরাপত্তা এবং স্বচ্ছতা রুখার জন্য এই উদ্যোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) শিয়ালদা ডিভিশনে বিশেষ ট্রেনের ঘোষণা

Re-NEET ২০২৬ পরীক্ষার্থীদের সুবিধার জন্য আগামী ২১ জুন শিয়ালদা ডিভিশনে বিশেষ লোকাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। ঐদিন দুপুর ১২ টা পর্যন্ত সাধারণত রবিবার বাতিল থাকা ট্রেনগুলিও কাজের দিনের স্বাভাবিক সময়সূচী মেনে চলবে। এর ফলে পরীক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা উপকৃত হবেন বলে খবর। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি জাল প্রশ্নপত্র, ভুয়ো প্রতিশ্রুতি এবং সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য নতুন পোর্টাল চালু করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ভবানীপুর নির্বাচনের ফল নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ মমতার

ভবানীপুরে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের নির্বাচনে তিনি শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ১৫ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন। মমতার অভিযোগ, ভোট গণনায় কারচুপি রয়েছে। আর গণনা ছিল একতরফা। ভোটের দিন গণনার দিনও কেন্দ্র থেকে তিনি আগেভাগে বেরিয়ে এসে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। এদিন হাইকোর্টে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দোলা সেন, কুনাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) অভিষেকের বিরুদ্ধে ৩০০ কোটির মাটি চুরির এফআইআর দায়ের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে দায়ের করলেন বিজেপির নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। অভিযোগ, ডায়মন্ড হারবার এলাকায় ১৭৩ বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করা হয়েছিল। এই ঘটনায় অভিষেক সহ মোট ২৩ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ জমা পড়েছে। বিজেপি নেতার দাবি, ২০১৭ সাল থেকে ধাপে ধাপে এই দুর্নীতি চলছে। এমনকি স্যাটেলাইট ছবির মাধ্যমে তার প্রমাণও দেখানো হয়েছে। পাশাপাশি আম্ফান ঝড়ের ত্রাণের ত্রিপল দুর্নীতিতে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হাইকোর্টে শতদ্রু দত্ত

মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দেওয়া রক্ষাকবচের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। এর আগে হাইকোর্টে অরূপ বিশ্বাসকে তীব্র ভৎসনা করলেও তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি তদন্তে সহযোগিতা, পাসপোর্ট জমা রাখা এবং আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে না যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চে পিটিশন দাখিল করেছেন শতদ্রু। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) প্রেসক্রিপশন ছাড়া কাশির সিরাপ বিক্রিতে নিষেধাজ্ঞা

কাশির সিরাপসহ সমস্ত ধরনের সিরাপ এবার থেকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ১৯৪৫ সালের ড্রাগস রুলস সংশোধন করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, সিডিউল-কে থেকে সিরাপ শব্দটি বাদ দেওয়া হয়েছে। যার ফলে এখন সিরাপ কিনতে প্রেসক্রিপশন দরকার। নিম্নমানের কাসির সিরাপের কারণে শিশু মৃত্যুর মতো একাধিক ঘটনা ঘটছে। সেই কারণেই এই বড়সড় পদক্ষেপের পথে হেঁটেছে কেন্দ্র সরকার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) উত্তরবঙ্গে উন্নয়নের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কার্শিয়াং সফরে গিয়ে পাহারবাসীর জন্য একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পাহাড়ে শুধুমাত্র ঘুরতে নয়, বরং কাজ করতে এসেছেন এবং রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নের বিশেষ গুরুত্ব দেবে। মুখ্যমন্ত্রী বলেছেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে এবং প্রকল্প কার্যকর করা হবে। চা বাগান প্রসঙ্গ নিয়ে তিনি জানিয়েছেন, আগের সরকারের দুর্নীতির কারণে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা বাস্তবায়িত হয়নি। আর এবার বন্ধ থাকা ২৫টি চা বাগানের উন্নয়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন