সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ সেপ্টেম্বর, বুধবার। মহুয়া মৈত্রকে ডিমথেরাপি, স্কুলে ভূতের আতঙ্ক, বাংলায় নয়া বিমানবন্দর….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ফের ডিম হামলা মহুয়া মৈত্রকে
ফের ডিম হামলার শিকার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এবার নিজের লোকসভা কেন্দ্রে ডিম থেরাপির শিকার হয়েছেন তিনি। তারপর ভিডিও বার্তায় বিজেপিকে নিশানা করেন। এমনকি সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তুলে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। বুধবার নিজের লোকসভা কেন্দ্রে দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। এমনকি বিজেপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী পুলিশের সামনেই তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মেরেছে বলেই অভিযোগ। আর পুলিশ নীরব দর্শক হিসেবে সবটাই উপভোগ করেছে। পাশাপাশি তিনি বলেছেন, যেভাবে একজন স্বাধীনতা সংগ্রামী বন্দুকের গুলির মোকাবিলা করে, ঠিক সেভাবেই তিনি ডিম মোকাবেলা করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) কংগ্রেসের সাথে জোট না করার সিদ্ধান্ত কালীঘাট তৃণমূলের
কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে না তৃণমূল কংগ্রেস। জানিয়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসলে উপনির্বাচনের আগে তৃণমূলের তরফ থেকে কংগ্রেসকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে, তারা নন্দীগ্রাম নেবে এবং তৃণমূল কংগ্রেস নেবে রেজিনগর। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে কংগ্রেস। এমনকি কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, এটাই জোট বাঁধার সঠিক সময় নয়। সেই সূত্রে এদিন কল্যাণ বলেছেন, ভবিষ্যতে আর থাকব না কংগ্রেসের সঙ্গে। স্থানীয়রা যদি সবকিছু ঠিকঠাক করে, তাহলে সংসদে ওদের সঙ্গে থাকতে হবে বলে থাকব এমন কোনও বাধ্যবাধকতা নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ৪টি নতুন বিমানবন্দর পাচ্ছে বাংলা
নতুন সরকার দ্বিগুণ গতিতে কাজ করছে বাংলায়। তবে এবার একধাক্কায় চারটি নতুন বিমানবন্দর তৈরি করা হবে পশ্চিমবঙ্গে, এমনটাই খবর। পুরুলিয়ার ছররা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা, আলিপুরদুয়ারের হাসিমারা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই বিমানবন্দর স্থাপন হবে বলেই খবর। এমনকি এই চারটি এয়ারপোর্ট কেন্দ্রের আঞ্চলিক সংযোগ স্কিমের আওতায় পরিচালিত হবে। আর বিমান সংস্থাগুলির জন্য ভর্তুকি থাকবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য জমি, রাস্তা, জলবিদ্যুৎ এবং প্রাথমিক নিরাপত্তা প্রদান করবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ৭ ধাপ নিচে নামল ভারতীয় পাসপোর্ট
আরও মান পতন ভারতীয় পাসপোর্টের। বিশ্বের অন্যান্য দেশের পাসপোর্টগুলির সর্বশেষ রিয়েল টাইম গ্লোবাল র্যাঙ্কিং অনুযায়ী এবার ভারতের পাসপোর্ট আরও ৭ ধাপ পিছিয়ে ৭৩ তম স্থানে গিয়ে ঠেকল। আফগানিস্তান রয়েছে সবচেয়ে তলানিতে। অন্যদিকে গ্লোবাল র্যাঙ্কিংয়ে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে তালিকায় উঠে এসেছে। বর্তমানে ভারতের মোবিলিটি স্কোর মাত্র ৬৯। সেক্ষেত্রে ভারতীয় পাসপোর্টধারীরা মাত্র ২৫টি দেশে ভিসামুক্ত প্রবেশ অধিকার পাবেন এবং ২৯টি দেশে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) একধাক্কায় ৬৬% বাড়ল সোনার হলমার্কিং চার্জ
এবার আরও ব্যয়বহুল হল গয়না বানানো। সোনার গয়নার হলমার্কিং ফি ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করেছে কেন্দ্র, যা প্রায় ৬৬.৭% বৃদ্ধি। যার ফলে এবার সোনার গয়না বানাতে গেলে বেশি টাকা খরচ করতে হবে। আসলে এই হলমার্কিং এর মাধ্যমে বোঝা যায় যে, সোনার গয়নাটি আসলে কতটা বিশুদ্ধ। তবে সোনার ক্ষেত্রে ফি বাড়ানো হলেও রুপোর ক্ষেত্রে আগের রেট ৩৫ টাকা অপরিবর্তিত রয়েছে। এমনকি এই বর্ধিত রেট ১৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর হচ্ছে। এদিকে স্বর্ণ চালানের জন্য ন্যূনতম ফি ২০০ টাকা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে দমকলের নোটিশ খারিজ হাইকোর্টের
হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস খালি করার প্রয়োজন নেই বলেই জানিয়েছে হাইকোর্ট। এমনকি দমকলের পাঠানো নোটিশ খারিজ করে দিয়েছে আদালত। আসলে ওই পার্টি অফিসে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই, এমনটা দাবি তুলে নোটিশ পাঠিয়েছিল দমকল এবং জানানো হয়েছিল যে, অবিলম্বে ওই পার্টি অফিস খালি করতে হবে। কিন্তু তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। আজ বিচারপতি জানিয়েছেন যে, আগেভাগেই দমকলকে জানাতে হবে, কবে তারা পরিদর্শন করবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) আরামবাগে স্কুলের বাথরুমে ভূতের আতঙ্ক
আরামবাগের স্কুলের বাথরুমের ভিতর ভূতুড়ে কাণ্ড। সেই দৃশ্য দেখেই অসুস্থ হয়ে পড়ল একাধিক ছাত্রী। এমনকি তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও খবর। এ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। হুগলির আরামবাগের জয়রামপুর নেতাজি হাইস্কুলে বিগত কয়েকদিন ধরেই বাথরুমের ভিতরে ভূতের আতঙ্ক তৈরি হয়েছে বলে খবর। এমনকি বাথরুমে ঢুকলেই উপর থেকে যেন কোনও কিছু তাদের ধরার জন্য নেমে আসছে বলে অভিযোগ। আর সেই দৃশ্য দেখেই অসুস্থ হয়ে পড়েছেন একের পর এক ছাত্রী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ১৫ অক্টোবর থেকে UPI-এ নয়া চার্জ
ইউপিআই ব্যবহারকারীদের জন্য বড় খবর। ১৫ অক্টোবর থেকে নির্বাচিত কিছু পার্সন-টু-মার্চেন্ট ইউপিআই লেনদেনের উপর এবার মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু হতে চলেছে। এর আওতায় মার্চেন্টদের ২০০০ টাকার বেশি লেনদেনের উপর ০.৪% ফি দিতে হবে এবং ৭৫ হাজার টাকা বা তার বেশি পেমেন্টের জন্য ৩০০ টাকা করে ফি দিতে হবে। যদিও সোমবার সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। তবে এতে সাধারণ গ্রাহকদের উপর থেকে কোনওরকম চার্জ নেওয়া হবে না বলেই জানানো হয়েছিল। আগের মতোই বিনামূল্যে লেনদেন করা যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) পুজোর অনুদানের টাকা পেতে একাধিক নিয়ম
এবার ক্লাবে ক্লাবে পুজোর অনুদান দেওয়া নিয়ে নতুন নিয়ম চালু করল পশ্চিমবঙ্গ সরকার। দুর্গাপুজোর সরকারি অনুদান বণ্টনে কোনও রকম ফাঁকফোকর রাখতে চাইছে না সরকার। অনুদানের টাকা ঠিক কোথায় যাচ্ছে, কীভাবে সেই অর্থ খরচ হচ্ছে, তার উপর নজরদারি করবে শুভেন্দু অধিকারীর সরকার। এমনকি এ নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও এ বছর ১০ হাজার টাকা করে কম দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আর্থিকভাবে স্বচ্ছল ক্লাবগুলিকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। তবে এবার থেকে সরকারি অনুদান পেতে গেলে পুজো কমিটির নিজস্ব নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) পুজোর মুখে ফের ইডির অভিযান কলকাতায়
পুজোর আগেই ফের শহরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযান। বুধবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় চলেছে তল্লাশি। জানা গিয়েছে, কলকাতা এবং ইন্দোরের অন্তত ১৭টি জায়গায় আজ কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চালিয়েছে। মূলত চিটফান্ড প্রতারণা সংক্রান্ত মামলার তদন্তে আজ তল্লাশি চালানো হয়েছে বলেই অভিযোগ। কলকাতার নারকেলডাঙা, নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবর সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আজ হানা দিয়েছে তদন্তকারী সংস্থা। এমনকি নারকেলডাঙার বাসিন্দা ও ব্যবসায়ী আব্দুর জব্বর মোল্লার বাড়িতে হানা দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










