আরামবাগে স্কুলের বাথরুমে ভূতের আতঙ্ক! অসুস্থ একাধিক ছাত্রী

Published:

Arambagh

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুলের বাথরুমের ভিতর ভুতুড়ে (Ghost) কাণ্ড! আর সেই দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়ল একাধিক ছাত্রী, ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে (Arambagh)। তড়িঘড়ি ছাত্রীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমন আজব ঘটনায় রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি (Ghost Panic in School) তৈরি হয়েছে স্কুল চত্বরে। এদিকে ভূত থাকার অভিযোগ অস্বীকার করল স্কুল কর্তৃপক্ষ। তাঁদের দাবি অত্যাধিক গরমের কারণেই এই অবস্থা হচ্ছে ছাত্রীদের।

স্কুলের বাথরুমে ভূতের তাণ্ডব

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী হুগলির আরামবাগের জয়রামপুর নেতাজি হাই স্কুলে বিগত কয়েকদিন ধরে বাথরুমের ভিতর ভূতের আতঙ্ক তৈরি হয়েছে। অভিযোগ বাথরুমে ঢুকলেই উপর থেকে যেন কোন কিছু তাদের ধরার জন্য নেমে আসছে। আর সেই ভয়ংকর দৃশ্য দেখেই অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক ছাত্রী। সম্প্রতি ওই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রী এমনই এক ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছিল শিক্ষক-শিক্ষিকাদের কাছে। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ তাঁরা। এরপরেই আরও বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গেও এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

মানতে নারাজ শিক্ষক শিক্ষিকারা

গত সোমবার, কুল চলাকালীন বেশ কয়েকজন ছাত্রী বাথরুমে গেলে এই ভয়ংকর ভুতুড়ে কাণ্ডের সম্মুখীন হয়েছিল। আর তাই দেখে অসুস্থ হয়ে পড়েছিল ছাত্রীরা। শেষে তড়িঘড়ি ওই ছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ছাত্রদের পরিবারকেও খবর দেওয়া হয়। শেষে ডাক্তারেরা প্রাথমিক চিকিৎসার পর তাদের ছুটি দিয়ে দেয়। এদিকে শিক্ষক-শিক্ষিকারা মানতেই চাইছে না যে এমন ঘটনা ঘটতে পারে। তাঁদের দাবি প্রচন্ড গরমের জন্যই হয়তো এই অবস্থা হচ্ছে। অন্যদিকে অভিভাবকদের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা এবং শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মুখে পড়তে হচ্ছে।

আরও পড়ুন: পুজোর অনুদানের টাকা পেতে একাধিক নিয়ম, স্বচ্ছতা আনতে নির্দেশিকা নবান্নের

অভিভাবকদের অভিযোগ, প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে সেটা আলাদা বিষয়, কিন্তু যখন একের পর এক ছাত্রী ভুতের তাণ্ডবের অভিযোগ তুলছে তখন সেটা নিয়ে স্কুল কর্তৃপক্ষের একবার তদন্ত করে দেখা উচিত। এছাড়াও অনেকের দাবি, সুস্থ মানুষ এইভাবে আচমকা কেনই বা স্কুলের বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে তাই নিয়েও উঠছে প্রশ্ন।

আরও Arambagh Hooghly School