সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ মে, শনিবার। ভোট গণনায় তৃণমূলের প্ল্যান, বাচ্চা শিশুকে ধর্ষণ, আইইডি বিস্ফোরণে শহীদ ৩ জওয়ান, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ভোট গণনায় থাকবে কেন্দ্রীয় কর্মীরা, নির্দেশ সুপ্রিম কোর্টের
আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনায় নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে আজ বিচারপতি জয়মাল্য বাগচী এবং পিএস নরসিংহর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই বিষয়ে কোনও রকম নির্দেশের প্রয়োজন নেই। কমিশন তার নিয়ম অনুযায়ী কাজ করতে পারবে। আর আদালত স্পষ্ট করেছে যে, গণনার সময় রাজ্য এবং কেন্দ্র উভয় স্তরের সরকারি কর্মচারীরাই কমিশনের আওতায় থাকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) সুজিত বসু ও রথীন ঘোষকে তলব ইডি-র
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় কোমর বেঁধে নেমেছে ইডি। শুক্রবার প্রায় ৯ ঘন্টা জেরা করার পর বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে আগামী বুধবার পুনরায় তলব করা হয়েছে। একই দিনে তলব করা হয়েছে মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকেও। গত বছর তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ প্রক্রিয়ায় কোনও আর্থিক লেনদেন বা প্রভাব খাটানো হয়েছিল কিনা তা জানতেই মূলত এই জেরা করা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ৪ বছরের শিশুকে ধর্ষণ ও খুন পুণেতে
মহারাষ্ট্রের পুনেতে চার বছরের এক শিশুকে ধর্ষণ করে পাথর দিয়ে থেতলে খুনের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। নাসরাপুর গ্রামে দিদিমার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়ে যায় ওই শিশু। পরে পাশের একটি গোয়ালঘরে গোবর গাঁদার নিচে তার দেহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। আর এই ঘটনার প্রতিবাদে শনিবার এলাকায় বনধ পালিত হয়েছে। পুলিশ জানিয়েছে ১৫ দিনের মধ্যেই চার্জশিট জমা দেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) LPG-PNG পেতে নতুন নিয়ম
যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে তীব্র জ্বালানি সংকটের মুখে ভারত। পয়লা মে থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম একধাক্কায় তো ৯৯৩ টাকা বাড়ানো হয়েছেই। তবে গৃহস্থলী সিলিন্ডারের দাম অপরীবর্তিত রয়েছে। আর কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত বাড়িতে পাইপ লাইনের গ্যাস রয়েছে, তারা আর কোনোভাবেই ভর্তুকিযুক্ত এলপিজি পাবে না। অযোগ্য গ্রাহকদের চিহ্নিত করতে দ্রুত সমীক্ষা এবং কেওয়াইসি আপডেট শুরু হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) ফলতায় সাঁজোয়া গাড়ি নিয়ে অভিযানে কেন্দ্রীয় বাহিনী
দক্ষিণ ২৪ পরগনার ফলতার হাসিমনগরে বিজেপি সমর্থকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিজেপিকে ভোট দেওয়ার কারণে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ঘনিষ্ঠরা নাকি বাড়িতে আগুন এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। শনিবার পুননির্বাচনের দিন এই বিক্ষোভ চরম আকার নিলে পরিস্থিতি সামাল দিতে গিয়ে সাজোয়া গাড়ি দিয়ে এলাকা টহল দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ৪ মে ফল প্রকাশের পর রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণে শহীদ ৩ জওয়ান
ছত্তিশগড়ে মাওবাদী মুক্ত ঘোষণার একমাস পরেই কাঙ্কের জেলায় ভয়াবহ আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিন সেনা জওয়ান। আত্মসমর্পণকারী মাওবাদীদের তথ্যের ভিত্তিতে জঙ্গলে পুঁতে রাখা ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। শহীদদের মধ্যে রয়েছেন ডিআরজি ইনচার্জ সুখরাম ভাট্টি এবং দুই কনস্টেবল। আর গত ৩১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর এই রক্তক্ষয়ী ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বড়সড় প্রশ্ন তুলছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) তিস্তা-তোর্ষা এক্সপ্রেসে গতি বাড়াল রেল
শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেসের গতি বাড়িয়ে এবার যাত্রাপথের সময় প্রায় ২ ঘন্টা কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে রেল। ট্রাক আধুনিকীকরণ এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের প্রস্তাব অনুযায়ী ট্রেনের গতিবেগ ঘন্টায় ১১০ কিলোমিটার করা হয়েছে। বর্তমানে এই ট্রেনটি ৭১৮ কিলোমিটার পথ অতিক্রম করতে ১৮ ঘন্টা সময় নেয়। কাঞ্চনজঙ্গা এবং পদাতিক এক্সপ্রেসের উপর চাপ কমাতেই এই ট্রেনের গতি বাড়ানো হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) গণনার আগে তৃণমূল এজেন্টদের বিশেষ নির্দেশ মমতার
ভোট গণনার আগে তৃণমূল কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিরোধীদের হাতে আক্রান্ত কর্মীদের ফল প্রকাশের পর পুরস্কার দেওয়া হবে। আর বিজেপি সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও আবারও গণনার দাবি জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি শংসাপত্র হাতে না পাওয়া পর্যন্ত হল না ছাড়ার পরামর্শ দিয়েছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ইভিএম ব্যাটারি এবং ভিভিপ্যাট গণনায় সতর্ক থাকতে বলেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) বাংলার রেল ও মেট্রো প্রকল্পে ৮৯৫.৩০ কোটির অনুমোদন
পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে ৮৯৫.৩০ কোটি টাকার একাধিক প্রকল্পের অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। এর মধ্যে ৬৭১.৭২ কোটি টাকা ব্যয় করে কলকাতার উত্তর–দক্ষিণ মেট্রো আধুনিকীকরণ করা হবে। বিদ্যুৎ ব্যবস্থা এবং ট্রাকশন সাব সিস্টেমের উন্নতির ফলে ভবিষ্যতে আড়াই মিনিট অন্তর মেট্রো চালানো সম্ভব হবে। এর পাশাপাশি আদ্রা ডিভিশনের মধুকুণ্ড-দামোদর সেকশনে পুরনো ৫২০ নম্বর সেতু পুনর্নির্মাণের জন্য ২২৩.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) ভোট গণনায় এবার তৃণমূলের বিশেষ পর্যবেক্ষক
আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। তবে তার আগে রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় পর্যবেক্ষক নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন ডিজি রাজীব কুমারকে দমদম–ব্যারাকপুর এবং অভিনেতা দেবকে ঘাটাল জেলার গণনা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। মেদিনীপুরের দায়িত্ব পেয়েছেন জুন মালিয়া। আর দলীয় বৈঠকে কর্মীদের মনোবল বাড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুথ ফেরত সমীক্ষা নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










