অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতা, বিধায়কের পিএ-কে খুন…! আজকের সেরা ১০ খবর (২৪ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ আগস্ট, সোমবার। অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতা, বিধায়কের পিএ-কে খুন, ফুটপাত বিতর্কে জবাব অগ্নিমিত্রার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) কালীঘাট তৃণমূলে ফিরে এলেন বিধায়ক মহম্মদ কাসেম সিদ্দিকী

এবার ঋতব্রত শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হলেন আমডাঙা বিধানসভার বিধায়ক মহম্মদ কাসেম সিদ্দিকী। কয়েক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন, এখনও মমতার সঙ্গে রয়েছেন তিনি। সোমবার আনুষ্ঠানিকভাবে কালীঘাট তৃণমূলে ফিরে এসেছেন তিনি। তবে এ নিয়ে রাজনৈতিক মহলে ফের বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি আগামী দিনে আরও বিধায়ক দল পরিবর্তন করতে পারেন বলেই অনুমান করা হচ্ছে। এমনকি তাঁকে ভুল বুঝিয়ে শিবির পরিবর্তন করা হয়েছিল বলে অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ৫ সেপ্টেম্বর ফের আন্দোলনের ডাক সিজেপির

দিল্লিতে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দিল ককরোচ জনতা পার্টি। কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি মানা হয়নি, এই অভিযোগে আগামী ৫ সেপ্টেম্বর নয়া দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তারা। এ বিষয়ে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, নিহত নিট পরীক্ষার্থী এবং পুলিশের বর্বরতার শিকার হওয়া ছাত্র-ছাত্রীদের পরিবারের নেতৃত্বে এবং সারা দেশ থেকে অগণিত ছাত্রছাত্রী ও তরুণ নাগরিকদের অংশগ্রহণে আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) মালদার গৃহবধূর আত্মহত্যার কাণ্ডে নয়া মোড়

তিন মাস ধরে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে আত্মঘাতী হয়েছিলেন মালদার এক গৃহবধূ। এমনটাই দাবি ছিল তাঁর আত্মীয় থেকে শুরু করে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যদের। তবে সেই আত্মঘাতী মহিলার স্বামীকে এবার গ্রেফতার করল গাজোল থানার পুলিশ। এমনকি তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতন থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে বলেই খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্ত ব্যক্তি দিনের পর দিন তাঁর স্ত্রীকে শারীরিকভাবে আঘাত করতেন। এমনকি তৃণমূল নেতাদের ভুল বুঝিয়ে মিথ্যা খবর রটিয়েছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভ মমতার

রাজ্যজুড়ে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না অনেকে। এবার এ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে এসে তিনি জানিয়েছেন, রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা যোজনার জন্য রাস্তায় ক্রন্দনরত অবস্থায় ঘুরতে হচ্ছে। আমরা ২ কোটি ৪২ লক্ষ মা-বোনদের লক্ষ্মীর ভাণ্ডার দিতাম। তবে ভোটের পর প্রায় ৭৫% মহিলার ভাতা বন্ধ হয়ে গিয়েছে। যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হয়েছেন, তারা পাড়ায় পাড়ায় গিয়ে লিস্ট তৈরি করুন। নিজেদের নাম, ঠিকানা এবং যোগ্য হওয়া সত্ত্বেও কেন পাচ্ছেন না তা লিখুন। আমরা আগামী দিন ব্যবস্থা করব। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্ত সহায়ককে থেঁতলে খুন

উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় হাড়হিম করা ঘটনা। পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়কের আপ্ত সহায়ককে থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। আজ সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন মন্ত্রী অর্জুন সিং। ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া পৌরসভা এলাকায়। প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আপ্ত সহায়ক ছিলেন গারুলিয়া পৌরসভা এলাকার বাসিন্দা শেখর চৌধুরী। এলাকার সবাই তাঁকে বানটি নামেই চিনত। তবে বুধবার রাতে নেশা করতে বসে কিছু যুবক তাঁর উপর চড়াও হয়ে খুন করে বলে অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) রাজ্যের ওবিসি মামলা নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গের ওবিসি মামলায় এবার বড় কথা শোনাল দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, সেই ইস্যুতে আজ আদালত জানিয়েছে যে, ওবিসি সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে শোনা হবে। এমনকি প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই সংক্রান্ত আবেদন তুলে ধরা হয়েছিল আজ। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, কোনও ব্যক্তি যদি মনে করেন যে মামলা প্রত্যাহারের ফলে তাঁর নিজের অধিকার খর্ব হচ্ছে, তাহলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ৭৬% দাম বাড়ল পেঁয়াজের

মধ্যবিত্তদের হেঁসেলে আগুন। গ্যাস সিলিন্ডারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তেল, গুড়, চিনির দাম। তবে সেই সঙ্গে এবার পেঁয়াজের দাম আকাশছোঁয়া। শনিবার পেঁয়াজের পাইকারি দাম প্রতি কেজি ৪২ টাকায় পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি, এবং গত মাসের তুলনায় ১৯% বেশি। এমনকি দিল্লিতে পেঁয়াজের খুচরো মূল্য প্রতি কেজিতে ৬৫ টাকায় পৌঁছে গিয়েছে, যেখানে এক বছর আগে ছিল ৩৫ টাকা, চেন্নাইতে পেঁয়াজের দাম আজ ৫৮ টাকা প্রতি কেজি। গত এক মাসে দেশের বৃহত্তম পেঁয়াজের বাজারে দাম বেড়েছে ৭৬ শতাংশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

অবশেষে স্বস্তি পেলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রার আগে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। এ নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে আজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ সেই মামলা নিষ্পত্তি করেছে এবং অভিষেকের অ্যাকাউন্ট ফের খুলে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কেওয়াইসি তথ্য আপডেট নেই এই অভিযোগে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। এমনকি আইনজীবী জানিয়েছিলেন যে, নোটিশ ছাড়াই কীভাবে একজন নাগরিকের অ্যাকাউন্ট ফ্রিজ করে ব্যাঙ্ক? তবে আদালত সবদিক বিবেচনা করে ব্যাঙ্ককে ভর্ৎসনা করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) মহুয়া মৈত্রের মামলা গ্রহণ করলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

সার্কিট হাউস থেকে উচ্ছেদ করার বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমনকি দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। কিন্তু শীর্ষ আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এই মামলা তারা শুনবেন না। আসলে ১৪ আগস্ট সন্ধ্যাবেলা কৃষ্ণনগরে সার্কিট হাউসে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেখানে চা এবং রাতের খাবার পরিবেশন করা হলেও রাতে জেলা প্রশাসন তাঁকে ফোন করে ঘরটি ছেড়ে দিতে বলে। তবে ওই সময় সার্কিট হাউসের বাইরে বিজেপির কর্মী-সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন বলেও জানান মহুয়া। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ফুটপাথ বিতর্কে কড়া জবাব দিলেন অগ্নিমিত্রা

বাচ্চার দুধ কেড়ে নেওয়ার অভিযোগে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এখন ক্ষোভ উগড়ে দিচ্ছে রাজ্যের জনগণ। তবে এবার এ নিয়ে মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী। তিনি জানিয়েছেন, কোন বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। সরে যেতে বলা হয়েছে। ওভাবে একটা ব্যস্ত রাস্তায় একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। শুধু ওখানে নয়, এই দৃশ্য কলকাতার অনেক জায়গায় দেখা যায়। যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে এর দায় কে নেবে? যে বা যারা মানবিকতা দেখালেন কাল থেকে, তারা? যে সরকার বছরের পর বছর ধরে ফুটপাতে বসিয়েছেন, মানুষের কর্মসংস্থান করেননি, তারা আজ জনদরদী? বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন