মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে দুর্যোগ বাড়ছে বাংলায়, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা শ্রাবণে সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত ভাবে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে কলকাতা ও আশপাশের অঞ্চলে। উত্তরবঙ্গেও (North Bengal) বাড়ছে বৃষ্টি দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই থামছে না সেই দুর্যোগ, আগামী বেশ কয়েক দিন প্রবল বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, সেই সঙ্গে দক্ষিণের (South Bengal) বেশ কিছু জেলাতেও আগামীকাল (Weather Tomorrow) ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে তুমুল ঝড়।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহূর্তে, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া, পশ্চিম রাজস্থান থেকে সিকিম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের কিছু অংশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তবে মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডার না ঢুকলেই এই নম্বরে করুন ফোন, সঙ্গে সঙ্গে মিলবে সমাধান

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি চলবে একনাগাড়ে। বাদ যাবে না জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।