গতিপথ বদলে দিল ঘূর্ণিঝড়! দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: বাংলাজুড়ে এখন শুধুই শীতের আমেজ। এদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান। আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী, আগের তুলনায় ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়েছে, সেইসঙ্গে এটি নিজের গতিপথ বদলে দিয়েছে। ওড়িশাতে এটি আছড়ে পড়তে পারে বলে খবর। এদিকে এর প্রভাবে আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Weather Today) পূর্বাভাস। সেইসঙ্গে আবার শীতের প্রভাবও বেশ ভালো থাকবে বলে পূর্বাভাস। ফলে ছাতা সঙ্গে সঙ্গে রাখতে ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, দক্ষিণ এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে ‘আকভান’। এর প্রভাবে আজ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ৩৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া জেলায়।

ঘূর্ণিঝড় সম্পর্কে IMD জানিয়েছে, শুক্রবার তীব্র ঘূর্ণিঝড় রূপে উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া বিভাগ মৎস্যজীবীদের ২১শে নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে। আগামী দুই দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: লোন নিয়ে গাড়ি কিনলেই বিপদ! ৫০ হাজার রেশন কার্ডের ভেরিফিকেশন শুরু সরকারের

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোনও জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। উত্তরবঙ্গের কথা বললে, এদিন মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় খুব হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

google button