সাবান-স্যানিটাইজার ব্যবহারে হাতের ত্বক হচ্ছে শুষ্ক? এই ৩ উপাদানেই মিলবে সমাধান

Published:

Health Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: শীত পড়তে না পড়তেই হাত-পায়ের চামড়া (Winter Skin Problems) রুক্ষ হয়ে আসে। এমনকি এইসময় বারংবার হাত ধুলেই নানা রকম সমস্যার সৃষ্টি হয়। কখনও চামড়া উঠে আসে তো কখনও আবার লালচে র‍্যাশের সমস্যাও দেখা দেয়। সবচেয়ে বেশি সমস্যা হয় যখন বারবার সাবান দিয়ে হাত ধোয়া পরে কিংবা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা হয়। তবে চিন্তা নেই বাড়িতেই থাকা কয়েকটি পরিচিত উপাদান দিয়ে হাত-পায়ের রুক্ষ ত্বক ঠিক (Health Tips) হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

কেন এমন হয়?

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, আমাদের হাতের ত্বকে যে কেরাটিনোসাইট রয়েছে, তাতে লিপিডের স্তর থাকে। কিন্তু আমরা যদি বারংবার সাবান জলে হাত ধুই বা অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার ব্যবহার করি তাহলে ত্বকের এই বেরিয়ার ফাংশনে ব্যাঘাত ঘটবে এবং হাতের স্বাভাবিক তৈলাক্ত ভাব নস্ট হয়ে গিয়ে ত্বক শুকিয়ে গিয়ে সমস্যা তৈরি হবে। অনেক সময় চুলকানি, চামড়া উঠে যাওয়া এবং চামড়া লাল হয়ে গুটি গুটি লাল রঙের র‌্যাশও বেরোয়। তাই এই সমস্যা থেকে পেতে মেনে চলুন বেশ কয়েকটি টিপস (Health Tips)।

অ্যালোভেরা জেল

ত্বকের যত্নের জন্য অ্যালোভেরা বেশ কার্যকরী উপাদান। এটি ত্বককে এতোটাই মোলায়েম করে যে এটিকে প্রাকৃতিক হাইড্রেটিং বলা হয়ে থাকে। তাই শীতের মরশুমে হাত ও পায়ের চামড়া ফাটতে শুরু করলে অ্যালোভেরা জেল সরাসরি লাগাতে পারেন। এটি ত্বকের জ্বালাভাব ও টানভাব কমায় এবং নতুন কোষ গঠনে সহায়তা করে।

আরও পড়ুন: নিয়মিত ব্যবহারে কালো হচ্ছে রুপো? রান্নাঘরের এই কয়েকটি উপদানেই মিলবে দারুণ ফল

অলিভ অয়েল

শীতের মরশুমে চামড়ায় অলিভ অয়েল ব্যবহার করা বেশ ভালো। এর জন্য আগে একটি বাটিতে অল্প অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালো করে ফেটিয়ে সেটা হাত ও পায়ের তলায় মালিশ করলে শুষ্কতা কমে এবং উজ্জ্বলতা ফিরে আসে আসে। তবে চামড়ায় ক্ষত বা ফাটা থাকলে লেবুর রস না দেওয়াই ভালো।

নারকেল তেল

সাবান দিয়ে হাত ধোয়ার পর হাত যদি জ্বালাপোড়া করে তাহলে হাত শুকিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে নারকেল তেল হাতে মালিশ করলে ত্বকের ভেতর পর্যন্ত আর্দ্রতা পৌঁছায়। এতে যেমন শুষ্কতা কমে ঠিক তেমনই ত্বক মসৃণও হবে। এছাড়াও প্রতিদিন যদি কেউ রাতের বেলা ঘুমানোর আগে নারকেল তেল লাগিয়ে ঘুমোয় তাহলে বেশি উপকার মেলে।

আরওHealthSkin
google button