‘বাতিল হবে সব জাল ST সার্টিফিকেট’ আদিবাসীদের অধিকার রক্ষায় বার্তা মুখ্যমন্ত্রীর

Published:

Tribe

বিক্রম ব্যানার্জী কলকাতা: তৃণমূল জামানায় যা হয়েছে হয়েছে, ভারতীয় জনতা পার্টির আমলে অন্যায় বরদাস্ত করবে না সরকার! বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে আপোস করবে না বর্তমান রাজ্য সরকার (Tribal Rights)। তাঁদের অধিকার রক্ষায় এবার বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার, আলিপুরদুয়ারের রায়ডাক গল্ফ কোর্স ময়দানে জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, আদিবাসীদের অধিকার রক্ষায় কাজ করবে সরকার। পাশাপাশি জাল ST সার্টিফিকেটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দিলেন তিনি।

আদিবাসীদের স্বার্থে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে আদিবাসীদের জীবনে যাতে উন্নয়ন হয় সেই কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্র এবং রাজ্যের একাধিক প্রকল্প আদিবাসীদের মান উন্নয়ন করবে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী।

এদিন মুখ্যমন্ত্রীর অঙ্গীকার ছিল, “আদিবাসীদের প্রতি বঞ্চনা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাননি তাঁরা। রাজ্যে পরিবর্তন না হলে সমস্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিতই থাকতেন এখনও। এবার আদিবাসীদের জন্য অনেক কাজ হয়েছে। আর সরকারি কোনও প্রকল্প থেকে বঞ্চিত হবেন না তাঁরা।” বুধবার, নিজের বক্তব্য শেষে আদিবাসীদের গানের তালে নাচতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

 

আরও পড়ুন: সাবান-স্যানিটাইজার ব্যবহারে হাতের ত্বক হচ্ছে শুষ্ক? এই ৩ উপাদানেই মিলবে সমাধান

বলাই বাহুল্য, আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি ও বনজ সম্পদের অধিকার নিয়েও সরকার কাজ শুরু করে দিয়েছে। বিশেষ করে তাঁদের বনভূমির অধিকার নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর সাথে সাথে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে জানিয়ে দেন, জাল তফসিলি উপজাতি শংসাপত্র বাতিল করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “সমস্ত ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল করা হবে। যোগ্যরাই শুধু মাত্র আবাসের সুবিধা পাবেন। প্রতিশ্রুতি দেওয়া সত্বেও আগের সরকার অনেক প্রতিশ্রুতি পূরণ করেনি। এবার আর সেসব হবে। জঙ্গলে পাট্টা দেওয়ার কাজও শুরু করে দিয়েছে নতুন সরকার।”

google button