সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ নভেম্বর, বুধবার। পুলিশ কর্মীর মুরগি চুরি, নাবালিকাকে ধর্ষণ দাদুর, সরকারি চাকরির নিয়ম বদল ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) শিক্ষিকার গেরুয়া শাড়ি পরার হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারী মুখ্যমন্ত্রীর
কলকাতার এক খ্রিস্টান মিশনারি স্কুলের এক শিক্ষিকা গেরুয়া রংয়ের শাড়ি পরে স্কুলে এসেছিলেন বলে কর্তৃপক্ষ তাঁকে বাধা দেয়। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এমনকি তিনি সতর্ক করে জানিয়েছেন, যদি স্কুল কর্তৃপক্ষ নিজেরাই এমন কোনও নিয়ম চাপিয়ে দেয় তাহলে তাদের নো অবজেকশন সার্টিফিকেট বাতিল করা হবে। যদিও এই বিষয় নিয়ে প্রথমে কথা বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) রাজ্যের ৩১৯৯ প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালুর ঘোষণা
বিকাশভবনের স্কুল শিক্ষক দফতরের প্রাথমিক শিক্ষা শাখার তরফ থেকে ১৮ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের মোট ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত করা হবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। ২০০৯ সালের রাইটস অফ চিল্ড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই খবর। এমনকি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) সিউড়ির কলেজে গার্লস কমন রুমে ঢুকে ছাত্রকে মারধর
কলেজের গার্লস কমনরুমে ঢুকে এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ। সিউড়ির বিদ্যাসাগর কলেজে ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর, মহম্মদ আলী চাঁদ নামে এই যুবক কলেজের বাইরে নিজের বাইক রেখে ভিতরে ঢুকে পড়ে, তারপর সোজা চলে যায় মেয়েদের কমন রুমে। সেখানেই ছাত্রীকে চুলের মুঠি ধরে এলোপাথাড়ি চড়থাপ্পর মারতে শুরু করে সে। এরপর নিরাপত্তারক্ষীরা ছুটে যান এবং তারা যুবককে আটকানোর পাশাপাশি আক্রান্ত ছাত্রীকে উদ্ধার করেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) সরকারি চাকরিতে ২৫ বছরের নিয়ম বাতিল করল রাজ্য সরকার
সরকারি চাকরির ক্ষেত্রে দুয়ের বেশি সন্তান থাকলেই আর অযোগ্য বলে বিবেচিত হতে হবে না চাকরিপ্রার্থীদের। শুধু নতুন চাকরির ক্ষেত্রে নয়, ইতিমধ্যে সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের জন্য মিলবে স্বস্তি। তৃতীয় সন্তান জন্মানোর কারণে যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ চলছে, তাঁদের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে। আগে কর্মরত সরকারি কর্মীদের ক্ষেত্রে ২ এর বেশি সন্তান থাকাকে নিয়মবিরোধী হিসেবে ধরা হত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) কার্তিকপুজোয় স্ত্রী বাড়ি না আসায় আত্মঘাতী স্বামী
কার্তিকপুজোকে কেন্দ্র করে মনোমালিন্যের জেরে এবার আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর আলোনির মাঠ এলাকায়। জানা গিয়েছে, ৪১ বছরের সুধন ঘোষের রহস্য মৃত্যু ঘটেছে। কার্তিকপুজোয় স্ত্রীকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনতে না পেরেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে তার পরিবারের দাবি। জানা গিয়েছে, তিনি রবিবার স্ত্রীকে ফোন করে বাড়ি ফিরে আসার কথা বলেছিলেন। তবে স্ত্রী জানিয়েছিলেন, বাপের বাড়িতে কার্তিকপুজো এবং কার্তিক লড়াই দেখার পর তিনি শ্বশুরবাড়িতে ফিরবেন, তার আগে নয়। এ নিয়েই বাঁধে বচসা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) মুরগি চুরি করতে গিয়ে সাসপেন্ড পশ্চিম মেদিনীপুরের দুই পুলিশ কর্মী
মাদক কারবারি রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এবার ড্রাগস চক্রের সন্ধান করতে গিয়ে বাড়ি থেকে মুরগি চুরি করলেন পশ্চিম মেদিনীপুরের দুই পুলিশ কর্মী। জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকায় ড্রাগস চক্রের কারবারের খবর পাওয়া যাচ্ছিল। সেই সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ হিরোইন এবং নগদ টাকা। এ নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) জোকা থেকে সাগর পর্যন্ত চার লেনের রাস্তা
গঙ্গাসাগর মেলা শুরু হতেই সুখবর। এবার জোকা থেকে সাগর পর্যন্ত রাস্তা তৈরির অনুমোদন দিল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। ডায়মন্ড হারবার জেলার চার বিজেপি বিধায়ককে ডিপিআর তৈরি করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। জানা গিয়েছে, জোকা থেকে সাগর পর্যন্ত ডায়মন্ড হারবার রোডকে ন্যূনতম চার লেনে প্রশস্ত করার একটি প্রস্তাব দিয়েছেন তিনি। এমনকি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রকল্পের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ডিপিআর তৈরি করা হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) হাওড়াসহ একাধিক রুটে ট্রেন বাতিল
শীতের মরশুমে বড় সিদ্ধান্ত রেলের। হাওড়াসহ একাধিক রুট মিলিয়ে বাতিল হল ৯০টি ট্রেন। জানা গিয়েছে, ঝাড়সুগুড়ায় ইয়ার্ড পুনর্গঠনের কারণে নভেম্বর ও ডিসেম্বর মাসে ৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল ঝাড়সুগুড়া স্টেশন ইয়ার্ড পুনর্গঠনের কারণে এই ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ধানবাদ থেকে ছেড়ে যাওয়া ভুবনেশ্বর এক্সপ্রেস, ধানবাদ অমৃত ভারত এবং গোয়া, সুরাটসহ মোট ১৪টি শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ ট্রেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) এনকাউন্টারে খতম কুলগাম হামলার মূল চক্রী
বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারের নিকেশ হয়েছে লস্কর শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট। ১১ নভেম্বর কুলগামের মীরবাজারের কাছে সিআরপিএফ চৌকিতে হামলার মূল চক্রী ছিল সে। এরপর একাধিকবার তাঁকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও সে তা প্রত্যাখ্যান করে। এমনকি সে জানায় যে “আমার সঙ্গে আল্লাহ ছাড়া কেউ নেই।” এদিন লতিফ ভাট একটি মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে কাঁদানে গ্যাস ছুড়ে তাঁকে বের করে এনে এনকাউন্টার করা হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় গ্রেফতার দাদু
পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল দাসপুরের এক ছাত্রী। তবে চিকিৎসাধীন অবস্থায় সন্তান জন্ম দিল ওই নাবালিকা। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিনের যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসে। তবে এই ঘটনায় তাঁর দাদুকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা ব্লকের অন্তর্গত দাসপুর এলাকায়। পাঁশকুড়ার একটি হাসপাতালে পেটের যন্ত্রণায় ওই ছাত্রীকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন জানা যায়, সে অন্তঃসত্তা। তবে নির্যাতিতা জানিয়েছেন, পরিবারেরই এক আত্মীয় যিনি সম্পর্কে দাদু হন, তিনি দীর্ঘদিন ধরে তাঁকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করতেন। এর পরপরই তাঁকে গ্রেফতার করা হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










