বানভাসি কলকাতা! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আবহাওয়ার খবর

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বানভাসি সমগ্র বাংলা। এটুকুতেই বিরক্ত হয়ে গেলেন? তাহলে দাঁড়ান, এটা তো সবে ট্রেলার হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আজ শনিবার থেকে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব জারি থাকবে। অবিরাম বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলি। আরো জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে জায়গায় জায়গায়। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা (Weather Today) রয়েছে। আগামী সোমবার অবধি কলকাতা সহ জায়গায় জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায়। বাদবাকি জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বর্তমান আবহাওয়া সম্পর্কে বললে মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক,উত্তর মধ্য উত্তর প্রদেশের ওপর অবস্থানরত নিম্নচাপ এলাকার কেন্দ্র গোরক্ষপুর ও মুজাফফরপুর অতিক্রম করে সেখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত গান্ধী ও পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের ওপর ৪.৫ কিলোমিটার থেকে ৫.৮ কিলোমিটার গড় সমুদ্র পৃষ্ঠের মধ্যে অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে, জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন কালিম্পং, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

রবিবার থেকে নতুন করে সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণ বঙ্গ ঝড়-বৃষ্টি পরিমাণ একলাফে খানিকটা বাড়তে চলেছে বলে খবর। ছুটির দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের তাণ্ডব চলতে পারে বলে খবর। দক্ষিণবঙ্গে কথা বললে এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাওড়া, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায়।