বর্ষার প্রভাব শুরু, দক্ষিণবঙ্গের ৮ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় সক্রি রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি পশ্চিম বঙ্গের ওপর সক্রিয় রয়েছে। গরম কমে ভারী বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে নতুন করে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। এদিকে আজ সোমবার ভোর থেকেই শুরু হয়ে বৃষ্টি। আকাশ রয়েছে মেঘলা। আজ মোটের ওপর সারাদিনই বাংলাজুড়ে দুর্যোগের পূর্বাভাস (Weather Today) রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাজ আজ অর্থাৎ সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বর্তমান আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বললে, সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় পাঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশের হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি এখনও একই জায়গায় বিস্তার করছে। তবে নিম্ন ট্রপোস্ফিয়ারে পশ্চিমা বায়ুর অক্ষরেখাটি যা শনিবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার ওপরে অবস্থান করছিল তা এখন স্থান পরিবর্তন করে পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এদিকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলায়। বাদবাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবারের আবহাওয়া কেমন থাকবে, সে সম্পর্কে বললে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও দুর্যোগের ভ্রূকুটি রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।