বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, উত্তর ও দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস চলে এলেও বৃষ্টির রেশ এখনও থামল না। ফের নতুন করে নিম্নচাপের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, আর তার প্রভাবে চলতি মাসের শেষ সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে (South Bengal)। এছাড়াও আগামীকাল (Weather Tomorrow) বৃষ্টির রেশ বজায় থাকবে উত্তরবঙ্গে (North Bengal)। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মেঘমুক্ত রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকলেও মাঝে মধ্যেই ঘন কালো মেঘে ছেয়ে যাবে গোটা আকাশ। এই মুহূর্তে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় বৃষ্টি এখনই কমছে না। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আগামীকাল বেশ কয়েক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আসলে নিম্নচাপের মূল প্রভাব পড়বে ওড়িশা ও ছত্তীসগঢ়ে। অন্যদিকে বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ।

আজকের আবহাওয়া – https://indiahood.in/weather/

কলকাতায় আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। আর তাতেই কলকাতার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বেশ বাড়বে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি।

আগামীকালের আবহাওয়াhttps://indiahood.in/weather-tomorrow/

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকাল, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়াও বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ২০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের কোথাও আর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।

আরও পড়ুন: যুদ্ধজাহাজ নির্মাণ সহ প্রতিরক্ষা খাতে ৩৪০০ কোটির বিনিয়োগ বাংলায়

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল সোমবার থেকে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিং জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তরের বাকি তিন জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।