চরমে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে! বৃষ্টি নিয়ে আসছে সুখবর, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: প্যাচপেচে ঘাম ও অস্বস্তিতে রীতিমত কাহিল রাজ্যবাসী। গত কয়েকদিন ধরেই এমনই আবহাওয়ায় তিতিবিরক্ত সকলে। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহের শেষ দিন পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal)। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়ছে। তবে এসবের মধ্যেও আগামীকাল (Weather Tomorrow) বিকেলের দিকে ঝড় বৃষ্টির (Rain) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের পরামর্শ অনুযায়ী, ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর কিছু অংশেও বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই ২৬ মে বর্ষা প্রবেশ করবে কেরলে। তবে বঙ্গে কবে বর্ষা ঢুকবে সেই নিয়ে এখনো কিছু জানানো হয়নি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতার সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সে ক্ষেত্রে রোদের দাপট বেশি না থাকলেও আর্দ্রতা জনিত ভ্যাপসা গরম বেশ অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রির মধ্যে থাকবে। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, নদিয়া পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: আর বঞ্চিত হবেন না বাংলার কৃষকরা, মিলবে বিশেষ কার্ড, কী কী সুবিধা থাকবে?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। সঙ্গে প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এখনই সেখানে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।