নতুন করে দুর্যোগ! কাঁপানো ঝড় বৃষ্টির সতর্কতা ৩ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: তাহলে কি দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি গায়েব হয়ে গেল? নিম্নচাপের প্রভাবে কি আর বৃষ্টি পাবে না বাংলা? সে গুড়ে বালি। প্রভাব কমলেও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির ভ্রূকুটি থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে ব্যাপক দুর্যোগ শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার সারাদিনই বাংলার আকাশ (Weather Today) মেঘলা থাকবে। মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার বিক্ষিপ্ত থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। এছাড়া ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া।

মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে পূর্ব মধ্যপ্রদেশ উত্তর ছত্রিশগড় ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্র অতিক্রম করে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর-পূর্ব আরব সাগর থেকে পূর্ব মধ্যপ্রদেশ উত্তর ছত্রিশগড় ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্র অতিক্রম করে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ থেকে নতুন করে ব্যাপক দুর্যোগের মুখোমুখি হতে চলেছে উত্তরবঙ্গে জেলাগুলি। আলিপুর আবহাওয়া অফিস বুধবার বাড়ি থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের জন্য লাল সর্তকতা জারি করেছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কালিম্পং এবং কোচবিহার জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের এভাবে কথা বললে দিন হালকা থেকে মাঝারি পরিমানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি,কলকাতা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়।