নিম্নচাপের প্রভাবে সক্রিয় প্রবল বর্ষা! বিকেলেই ১০ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার খবর

Published:

সহেলি মিত্র, কলকাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার ফলে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা তৈরী হয়েছে বাংলায়। আবহাওয়া অফিস সূত্রে খবর,  বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নতুন করে প্রবল সক্রিয় হলো বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে পুনরায় প্রবলভাবে সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে আজ রবিবাসরীয় বিকেল থেকে সন্ধের মধ্যে নতুন করে ব্যাপক ঝড় বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে বাংলায়। সঙ্গী হবে কানে তালা লাগানোর মতো বজ্রবিদ্যুৎ। আপনারও যদি আজ ছুটির দিনে বাড়ির বাইরে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে আবহাওয়ার আপডেট জানতে ভুলবেন না।

বিকেলেই দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ভারী বৃষ্টি!

বাংলার আবহাওয়া এক কথায় নতুন করে ডিগবাজি খেয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনিতে আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে বাংলায়। সেইসঙ্গে তাপমাত্রও অনেকটা কমেছে বলে মনে হচ্ছে। তবে এটা তো সব শুরু। দক্ষিণবঙ্গের কথা বললে, বিকেল থেকে সন্ধের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, আজ থেকে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে।

এদিকে শনিবার পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে। আইএমডি জানিয়েছে, এই মৌসুমে এখন পর্যন্ত (১ জুন থেকে ১৯ সেপ্টেম্বর) ১৫ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বর্ষা মৌসুম শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে, সারাদেশে ১০ শতাংশের বেশি বৃষ্টিপাতের ঘাটতি থাকবে।

আরও পড়ুনঃ বাংলার ৯ জেলায় রেশন কার্ডে আরও উন্নত মানের চাল, পাবেন আপনি? দেখুন তালিকা

বাংলা আপাতত না হলেও, আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজস্থানের আরও কিছু অংশের পাশাপাশি পাঞ্জাব, সৌরাষ্ট্র এবং কচ্ছের কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নেবে বলে আশা করা হচ্ছে। সাধারণত ১৭ই সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে এবং ১৫ই অক্টোবর শেষ হয়। এরপর আসে শীতকাল।