প্রীতি পোদ্দার, কলকাতা: দ্বিতীয় দফা ভোটের দিন থেকেই আচমকা বদলে গেল দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া। সন্ধেবেলায় কালবৈশাখীর সাক্ষী থাকল কলকাতা এবং শহরতলী। তবে শুধু ঝড় নয় এর সঙ্গে ঝেঁপে বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গের সর্বত্র। উত্তরবঙ্গও (North Bengal) কয়েকঘণ্টা ধরে টানা বর্ষণের সাক্ষী থেকেছে সকলে। এর জেরে তাপমাত্রাও নেমেছে কিছুটা। তবে এখনই তাপমাত্রা বৃদ্ধি পাবে না রাজ্যে কারণ আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর এবং বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
রাজ্যে গরমের দাপট কাটিয়ে অবশেষে গত ২৯ এপ্রিল রাত থেকে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। দমকা হাওয়ায় এক নিমেষেই অনেকটাই কমে গিয়েছে পারদ। এবার নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে টানা দুর্যোগের পূর্বাভাস। উত্তরবঙ্গও কয়েকঘণ্টা ধরে টানা বর্ষণের সাক্ষী থেকেছে এলাকাবাসী। এর জেরে তাপমাত্রাও নেমেছে কিছুটা। আশঙ্কা করা হচ্ছে আগামী বেশ কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে। এদিকে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আগামী ৩ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি ৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। তাই এই সিদ্ধান্ত। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে, তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম প্রায় থাকবেই না। অন্যদিকে আবার বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে।
আরও পড়ুন: তাপপ্রবাহ কাটিয়ে দক্ষিণবঙ্গে এখন ঠান্ডা, কতদিন চলবে বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও বিগত কয়েকদিন ধরেই সেখানকার একাধিক জায়গায় দুর্যোগ পরিস্থিতি রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে ইতিমধ্যেই দার্জিলিং ও কালিম্পং জেলায় পাহাড়ে ধস নামার আশঙ্কা করছে আবহবিদরা। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তালিকা থেকে বাদ যায়নি মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুর। আগামী ৭ মে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এমন দাপট।










