কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের সঙ্গে ঝেঁপে বৃষ্টি, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা; বেলা বাড়তে না বাড়তেই কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার আকাশে (Weather Update)। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হবে। সত্যিই কি তাই? আজ মঙ্গলবার দুপুর বা বিকেলের দিকে ঝড় বৃষ্টি শুরু হবে? উত্তর হল হ্যাঁ। সম্ভাবনা রয়েছে। সোমবার রাতভর ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, মেদিনীপুর সহ বেশ কিছু জেলা। আজও যার ব্যতিক্রম ঘটবে না। মঙ্গলবার সকাল থেকে মেঘ রোদ লুকোচুরি খেলছে। সেইসঙ্গে রয়েছে হালকা হাওয়া। জানা গিয়েছে, আজ বিকেলের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির সাথে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট থাকা র সম্ভাবনা রয়েছে বলে খবর।

বিকেলে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়

আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, আজও কিছু জেলায় ভারী বৃষ্টি তো কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা। বিকেলের দিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় রয়েছে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুনঃ কবে থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা? জানুন

আসলে পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার অপর অবস্থিত ঘূর্ণাবর্তটি সক্রিয় হয়ে রয়েছে। এছাড়া অপর একটি ঘূর্ণাবর্ত ওড়িশা এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছেন। সেইসঙ্গে দক্ষিণ ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে যা অভ্যন্তরীণ ওড়িশা ও সংলগ্ন একায় ঘূর্ণাবর্ত, গাঙ্গেয় পশ্চিমবং এবং মেঘালয়ের অপর দিয়ে প্রসারিত। এসব কারণেই দফায় দফায় দুর্যোগ চলছে বাংলায় বলে খবর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ বিকেলের দিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেন্টিমিটার) জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং সহ বাদবাকি জেলাগুলিতে ৫০ কিলোমিটার বেগে হাওয়া এবং ঝড়ের ভ্রূকুটি রয়েছে ।