সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ। রাস্তাঘাট, অলিগলি সেজে উঠেছে পুজোর রঙে। চারিদিকে এখন থেকেই আলোর রোশনাই দেখা দিচ্ছে, সেইসঙ্গে প্যান্ডেল বাঁধার কাজও চলছে জোরকদমে। আবার অনেক প্যান্ডেলে মা দুর্গার আগমন অবধি ঘটেছে। সব মিলিয়ে আসন্ন পুজোকে কেন্দ্র করে উত্তেজনার টগবগ করে ফুটছেন সকলে। তবে এই পুজোর আবহে নতুন রেকর্ড গড়ল শহর কলকাতা। মহালয়ার দিনে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে (Eden Gardens Stadium) ৩০০০ ঢাকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন।
৩ হাজার ঢাকির বাদ্যে মুখর ইডেন গার্ডেন্স!
গতকাল বঙ্গবাসী এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন। ১০ই অক্টোবর মহালয়ার (Mahalaya) দিনে কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে ৩,০০০ ঢাকী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। বিশ্ব রেকর্ড গড়ার এক উচ্চাভিলাষী প্রচেষ্টায় ৩,০০০ ড্রোন নিয়ে একটি ড্রোন শো-এরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটির আগেই ইডেন গার্ডেন্সে হাজার হাজার ঢাকীদের একসঙ্গে ঢাক বাজানোর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে।
রবিবার বিকেল ৫টা নাগাদ হলুদ হাফহাতা পাঞ্জাবি, সুতির ধুতি ও চপ্পল পরে ইডেনে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাঁকে স্বাগত জানানো হয় শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে। মাঠের মাঝে রাখা ছিল দুটি বিশাল শঙ্খের প্রতিরূপ, আর আলপনায় লেখা ‘দুর্গাপুজো ২০২৬, পশ্চিমবঙ্গ’। এর আগে রেড রোডে বিভিন্ন জেলার পরিচয় ও বৈশিষ্ট্য তুলে ধরা থিম শিবির ঘুরে দেখেন তিনি। সেখান থেকে হেঁটে ইডেনে আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বিশিষ্টরা।
আরও পড়ুনঃ যৌনতৃপ্তি মেটাতে পুরুষাঙ্গে ঢোকান সেফটিপিন, হেয়ার ক্লিপ! তাজ্জব কাণ্ড দুর্গাপুরে
হয়ে গেল পুজোর সূচনা
কলকাতা ও বাঙালি সংস্কৃতির পুজো উদযাপনে ঢাকিরা এক অবিচ্ছেদ্য অংশ। মহালয়া একটি শুভ হিন্দু উৎসব, যা পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা করে, যা দেবী দুর্গার (Durga Puja 2026) আগমনকে সূচিত করে। এই দিনে দেবী কৈলাস পর্বত থেকে তাঁর মর্ত্যের পিত্রালয়ের দিকে যাত্রা শুরু করেন, যা দুর্গাপুজোর প্রস্তুতিপর্ব।










