Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • সেরা দশ
  • বাংলা ক্যালেন্ডার
  • আপনার রাশিফল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
  • আবহাওয়া
  • ভক্তি ও মন্ত্র
পশ্চিমবঙ্গ

বিদেশে যাওয়ার আগেই ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

Souvik Mukherjee

Published: August 17, 2026

subscribe
Abhishek Banerjee
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন তিনি। তবে তার আগেই ফের হাইকোর্টের দ্বারস্থ যুবরাজ। বিদেশে পা বাড়ানোর আগেই ফ্রিজ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। এমনকি দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে।

ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

চোখের চিকিৎসার জন্য একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্টে ঘোরাঘুরি করেছেন তিনি। হাইকোর্টের নির্দেশ ছিল, একান্তই বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা থাকলে আগে এসএসকেএম হাসপাতালে চক্ষু বিভাগে দেখিয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। তারপর আদালত তা বিবেচনা করবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে আদালত শর্তসাপেক্ষে মাত্র তিন সপ্তাহের জন্য তাঁর বিদেশ যাওয়ার অনুমতি দেয়। সেই মতোই প্রস্তুতি নিচ্ছিলেন তৃণমূল সাংসদ। তবে তার আগেই ফ্রিজ হয়ে গেল যুবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

এদিন দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন অভিষেকের আইনজীবী। তাঁর প্রশ্ন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়া কীভাবে একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়? এমনকি তিনি আরও জানিয়েছেন, ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আলাদাভাবে আবেদন জানাতে হয়। কিন্তু সেসব ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এমনকি অভিষেকের আইনজীবীর আর্জি শুনে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। বিচারপতি আরও জানতে চান, অভিষেকের বিরুদ্ধে কোনও তদন্ত চলছে কিনা। তবে আইনজীবী স্পষ্ট জানিয়েছেন, তাঁর মক্কেল সমস্ত তদন্ত সহযোগিতা করছেন।

আরও পড়ুন: ১ ঘণ্টা উড়ানে ব্যয় ৭৫ লাখ, ‘ফ্যালকন ২০০০’ বিমানে বিরাট দুর্নীতি তৃণমূলের

যদিও বিচারপতি মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষকে নোটিশ জমা দিতে বলেছে, এবং আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। তবে আগের মামলাগুলির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন অভিষেকের আইনজীবী। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অভিষেকের বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনও রকম বাধা প্রয়োগ করা যাবে না। মামলা চললেও চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হবে ছাড়। তবে তা সত্ত্বেও অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনা নিয়ে এবার বিপাকে তৃণমূলের যুবরাজ।

আরও Abhishek Banerjee Bank Account Calcutta High Court

আরও খবর

১ ঘণ্টা উড়ানে ব্যয় ৭৫ লাখ, ‘ফ্যালকন ২০০০’ বিমানে বিরাট দুর্নীতি তৃণমূলের
এতদিন বলেননি, এবার অবসর নেওয়ার সঠিক সময় জানালেন রোনাল্ডো!
বকেয়া DA-র টাকা ঢুকছে KMC এলাকার পেনশন প্রাপকদের অ্যাকাউন্টে
ফুলিয়ার বিডিও অফিসের মাটি খুঁড়ে উদ্ধার রহস্যজনক সিন্দুক, কী কী মিলল?
“ক্রিকেটের সাধারণ জ্ঞানটুকুও নেই!” ঋষভ পন্থকে তুলোধোনা কাইফের
আজ কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, রইল বড় আপডেট
কীভাবে সুবিধাভোগীদের বাছা হচ্ছে আয়ুষ্মান ভারতের জন্য, নাম না থাকলে কী করবেন?
তারাপীঠের হোটেলে আগুন, ঘুমন্ত অবস্থায় মৃত্যু ৬ জনের..

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar) আজকের রাশিফল (Aajker Rashifal) সোনার দাম (Gold Rate) রুপোর দাম (Silver Rate) আবহাওয়া (Ajker Abohawa) পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম আগামীকালের আবহাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026) হনুমান চালিশা ( hanuman chalisa in Bengali)
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • রাশিফল
  • আবহাওয়া
  • জয়েন
  • ইনস্টল করুন