যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন অভিষেক! রক্ষাকবচ তুলে নিল হাইকোর্ট

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: আরও সাঁড়াশি চাপের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৫ বছর আগের এক পুরনো মামলায় তৃণমূল সাংসদের গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করল মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court)। তবে কি এবার যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক! ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মামলা গড়ায় মধ্যপ্রদেশ হাইকোর্টে

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বর মাসে ডায়মন্ড হারবারের একটি রাজনৈতিক জনসভা থেকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে মধ‍্যপ্রদেশের তৎকালীন বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়ের উদ্দেশে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির পক্ষ থেকে তাঁকে ‘ভাইপো’ বলে ডাকায় সে চ্যালেঞ্জের সুরেই বলেছিলেন, “ বিজেপি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক।” তিনি আরও বলেছিলেন, “আমি তো নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমি নাম করে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া। আমি নাম করেই বলছি, কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন।” এবার সেই নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টে উঠেছিল মামলা।

গ্রেফতারি পরোয়ানায় মিলেছিল সাময়িক স্থগিতাদেশ

জানা গিয়েছে, পরের বছরই অর্থাৎ ২০২১ সালে আকাশ বিজয়বর্গীয় ভোপালের বিশেষ এমপি-এমএলএ আদালতে অভিষেকের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছিলেন। কিন্তু সেই মামলার শুনানিতে একাধিকবার অনুপস্থিত থাকার কারণে ভোপাল আদালত অভিষেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তার পরেই অভিষেক মধ্যপ্রদেশ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং পরে হাইকোর্টের গ্রেফতারি পরোয়ানার নির্দেশকে চ্যালেঞ্জ করে দাবি করেছিলেন যে, তিনি একজন সাংসদ। তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। এরপর তাঁর গ্রেফতারি পরোয়ানার উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেই মেয়াদ এবার শেষ হয়েছে।

Abhishek Banerjee

আরও পড়ুন: বিনামূল্যের নমো অ্যাম্বুলেন্স দেবে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, কবে হচ্ছে চালু?

প্রত্যাহার করে নেওয়া হল স্থগিতাদেশ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বুধবার, মধ্যপ্রদেশ হাই কোর্টে পুনরায় অভিষেকের এই মামলার শুনানি শুরু হলে সেখানে আবেদনকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষের কোনও আইনজীবী উপস্থিত না-থাকায় এবং মামলার সওয়াল না-হওয়ায়, বিচারপতি প্রমোদ কুমার আগরওয়ালের সিঙ্গল বেঞ্চ অভিষেকের অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষার মেয়াদ আর বাড়ায়নি অর্থাৎ গ্রেফতারির স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। এখন যেকোনো মুহূর্তে তিনি গ্রেফতার হতে পারেন। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে একাধিক বার ইডি এবং CID-র দফতরে যেতে হচ্ছে অভিষেককে। তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এমতাবস্থায় গ্রেফতারির স্থগিতাদেশ তুলে নেওয়ায় আরও বিপদে পড়লেন তিনি।