কোচবিহারে আশ্রমের ভেতরেই তরুনীর সাথে আপত্তিকর কাজকর্ম, মহারাজকে ধরল পুলিশ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আশ্রমের ভেতরেই তরুনীর সাথে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠল আশ্রমেরই এক সন্ন্যাসী মহারাজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, কোচবিহারের (Cooch Behar) সিতাইয়ে। আশ্রমের মধ্যে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় ক্যামেরাবন্দি (Viral Video) হন ওই অভিযুক্ত সন্ন্যাসী। যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পড়ে যায় শোরগোল। ওই মহারাজের গ্রেফতারির দাবি জানাতে থাকেন স্থানীয়রা। একজন সন্ন্যাসী হয়ে এমন অসভ্য আচরণ কেন করলেন সেই প্রশ্ন তুলেই রবিবার আশ্রমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। যেই ঘটনায় শেষমেষ ওই অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

সন্ন্যাসীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

জানা গিয়েছে, কোচবিহারের সিতাই সালটিবাড়ি এলাকায় স্বামীজির নামে রয়েছে একটি মুখ আশ্রম। সেই আশ্রমের দায়িত্বে রয়েছেন স্বামী জ্ঞানানন্দ। তিনিই ওই আশ্রমের মহারাজ। এছাড়াও ওই আশ্রমটিতে আরও বেশ কয়েকজন সন্ন্যাসী রয়েছেন। খোঁজখবর নিয়ে জানা, দুস্থ পরিবারের বাচ্চাদের রেখে তাঁদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে লেখাপড়ার কাজ চলে সেখানে। আর সেই আশ্রমেই মহারাজকে সব রকম কাজে সাহায্যের জন্য রাখা হয়েছিল এক তরুণীকে।

অভিযোগ, প্রায়শই ওই তরুণীর সাথেই আশ্রমের মধ্যে আপত্তিকর সব কাজ কর্ম করতেন মহারাজ। সম্প্রতি কয়েকজন আশ্রমের ভেতরে মহারাজ এবং ওই তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে তার সমাজ মাধ্যমে ভাইরাল করে দেন। আর তারপর থেকেই ওই মহারাজের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকেন স্থানীয় বাসিন্দারা। যত দ্রুত সম্ভব ওই মহারাজকে গ্রেফতার করতে হবে এমন দাবিতে আশ্রমের সামনে বিক্ষোভও দেখাতে থাকেন তাঁরা। ভাইরাল ভিডিওটির সত্যতা অবশ্য যাচাই করিনি আমরা।

 

আরও পড়ুন: পড়ুয়াদের বিনা সুদে দেওয়া হবে ৪ লাখ টাকা লোন, বিরাট ঘোষণা রাজ্য সরকারের

জানা যাচ্ছে, শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তাঁদের দাবি মেনেই অভিযুক্ত ওই মহারাজকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ চলছে ওই মহারাজের। সূত্রের খবর, কোচবিহারের সিতাইয়ের ওই আশ্রম তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 10 বছর আগে।