১৭ তারিখ অন্নপূর্ণা যোজনার ৩০০০ না ঢুকলে কবে মিলবে টাকা? বিরাট আপডেট

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। এই ধাপে মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলা সুবিধা পাবে বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। পাশাপাশি ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ মহিলার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গড়মিল। সিংহভাগ মহিলার টাকা গতকালই ঢুকেছে অ্যাকাউন্টে। তাহলে বাকিদের কী হবে?

গতকাল যাদের অন্নপূর্ণা যোজনা ঢোকেনি তাদের কী হবে?

গতকাল নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, ১৭ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত রাজ্যের মোট ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো হবে। তবে যে ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল করা হয়েছে, তারা পুনরায় আবেদন করতে পারবেন। কিন্তু ৩০ সেপ্টেম্বরের পর দেওয়া হবে তাদের আবেদনের সুযোগ। যদিও এখনও যারা আবেদন করতে বাকি রয়েছেন, তাদের জন্য আগামী ২০ আগস্ট পোর্টাল খুলে দেওয়া হবে। এই সমস্ত মহিলারা আবেদন করার পর ফের তথ্য যাচাই করে সুবিধা প্রদান করা হবে।

এদিকে আগেই জানানো হয়েছিল, ১০ জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের টাকা ১৭ আগস্ট থেকে দেওয়া শুরু হবে। তবে পরিসংখ্যান বলছে, ১০ জুলাই পর্যন্ত মোট ১ কোটি ৬২ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। তাদের তথ্য যাচাই করে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে নির্বাচন করা হয়েছে। বাতিল হওয়া ১৭ লক্ষ মহিলার মধ্যে ১০ লক্ষ মহিলার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে। অন্যদিকে ১০ জুলাইয়ের পর যারা আবেদন করেছিলেন, তাদের তথ্য এখনও যাচাই চলছে। পরবর্তী ধাপে তারা সুবিধা পাবে।

আরও পড়ুন: ফের দাম বাড়ল সোনা ও রুপোর, দেখুন আজকের রেট

এবার মহিলাদের মনে একটাই প্রশ্ন, ১৭ তারিখ টাকা না ঢুকলে কি বাদ যেতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে? আসলে এমনটা নয়। গতকাল মন্ত্রী সুমনা সরকার জানিয়েছিলেন, আগস্ট মাসের টাকা ১৭ তারিখ থেকে ২০ তারিখের মধ্যেই দেওয়া হবে। অর্থাৎ এই ৪ দিন ধরে চলবে টাকা বিতরণের প্রক্রিয়া। তাই ১৭ তারিখ টাকা না ঢুকলেও যদি সেই সমস্ত মহিলার তথ্য যাচাই হয়ে থাকে, এবং সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ২০ তারিখের মধ্যেই তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩০০০ টাকা। সে আজও মিলতে পারে, আগামীকাল কিংবা ২০ তারিখ। তবে ২০ তারিখের পরেও যদি না মেলে, তাহলে অবশ্যই নিজের স্থানীয় বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে পারেন।

google button