সহেলি মিত্র, কলকাতা: বাংলার সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল দুর্দান্ত সুখবর। বিশেষ করে আপনিও যদি দীর্ঘদিন ধরে সপ্তম বেতন পে কমিশনের (7th Pay Commission) অপেক্ষা করে থাকেন তাহলে আজকের এই খবরটি আপনার মন ভালো করে দেবে। আসলে ক্ষমতায় আসার পর থেকে বাংলার সরকারি কর্মী থেকে শুরু করে না বিষয়ে বড় বড় ঘোষণা করে চলেছে। যা ইতিমধ্যেই লাগু হয়েছে তো আবার কিছু লাগু হবে হবে করছে। তেমনই একটি বিষয় হল সপ্তম বেতন পে কমিশন। এই নতুন পে কমিশন নিয়েই বড় ঘোষণা করতে শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)।
সপ্তম বেতন পে কমিশন নিয়ে বড় আপডেট!
ইতিমধ্যে নতুন সরকারের বাজেটে ২০% ডিএ বা মহার্ঘ ভাতার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এটি চলতি বছরের অক্টোবর মাস থেকেই লাগু হবে। আগে যেখানে বাংলার কর্মীদের ভাতা ১৮% ছিল এখন তা বেড়ে হয়েছে ৩৮%, যা নিঃসন্দেহে বড় লাফ। এর ফলে আগামী দিন থেকে আরও মোটা টাকা দেখার সুযোগ পাবেন কর্মীরা। এদিকে সপ্তম বেতন পে কমিশনের কথা বললে, সেটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে লাগু করা হলেও হতে পারে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও এই নিয়ে চূড়ান্ত ঘোষণা সামনের বছরেই হবে বলে খবর।
কত হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন?
এখন প্রশ্ন, নতুন পে কমিশনে বেতন থেকে শুরু করে ফিটমেন্ট ফ্যাক্টর কী হতে পারে? এমনিতেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার মাত্র দেড় সপ্তাহের মধ্যেই বাংলার সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বাজেট পেশের পর এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চলতি বছরে ডিসেম্বর মাসের মধ্যেই সপ্তম পে কমিশন গঠিত হয়ে যাবে। ফলে আশাবাদী সরকারি কর্মীরা। দিন গুনছেন কবে এই নিয়ে বড় একটাই ঘোষণা করে সরকার সে ব্যাপারে।
সূত্রের খবর, সপ্তম পে কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মীদের বেতন দুই থেকে আড়াই গুণ বাড়তে পারে। অর্থাৎ ষষ্ঠ পে কমিশনের বেসিক বেতনের তুলনায় সরকারি কর্মীরা দুই থেকে আড়াই গুণ বেশি বেতন পাবেন। ১ থেকে ১৮ স্তরের প্রত্যেকের বেতন আলাদা আলাদা হতে পারে। সেক্ষেত্রে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫ হয়, সেক্ষেত্রে ১ থেকে ৫ স্তরের কর্মীদের বেসিক বেতন হতে পারে ১৮, ০০০ থেকে ৯২, ৩০০ টাকা। এই গ্রুপের অধীনে গ্রুপ ডি ও করণিক পদের কর্মচারীরা রয়েছেন।
আরও পড়ুনঃ অফবিটের নতুন ঠিকানা ‘মালকানগিরি’, ঘুরে আসুন বর্ষায়
এরপর ৬ থেকে ৯ স্তর অর্থাৎ জুনিয়র আধিকারিক, ইনস্পেক্টর এবং সুপারভাইজারের মতো সরকারি কর্মচারীদের বেসিক বেতন হতে পারে ৩৫,৪০০ টাকা থেকে ১, ৬৭, ৮০০ টাকা। ১৩ থেকে ১৮ স্তরের মধ্যে রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। এই সকলের কর্মচারীদের বেতন হতে পারে ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা।










