ভদ্রেশ্বরে লাইনচ্যুত রেল ইঞ্জিন, হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যহত ট্রেন চলাচল

Published:

Bhadreswar Rail Accident

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল সকাল বাংলায় বড় রেল দুর্ঘটনা (Bhadreswar Rail Accident) ঘটে গেল! লাইনচ্যুত হয়ে গেল ইঞ্জিন। সকালের ব্যস্ততম সময়ে হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যাহত হয়ে গেল ট্রেন চলাচল। আপনিও কি এই ডিভিশনে রোজ যাতায়াত করেন? তাহলে বর্তমানে কী অবস্থা হয়ে রয়েছে, সর্বোপরি ঠিক কী হয়েছিল সেটা জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

ভদ্রেশ্বরে বড় রেল দুর্ঘটনা

আজ শুক্রবার সকালে হগলির ভদ্রেশ্বরে আচমকাই একটি রেল ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কাছে একটি রেলইঞ্জিন লাইনচ্যুত হয়। ইঞ্জিনের দু’টি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। লাইনচ্যুত ট্রেনটি রিভার্স লাইনে থাকায় আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে আপ ও ডাউন—দুই দিকের ট্রেনই বিলম্বে চলছে।

আতঙ্কিত যাত্রীরা

সকালে ব্যস্ত সময়ে এই রিভার্স লাইন দিয়ে সাধারণত হাওড়ামুখী ও ব্যান্ডেল/বর্ধমানমুখী ট্রেন চলাচল করানো হয়। তাই লাইনটি বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই রেল পরিষেবা ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই রিভার্স লাইন থেকে রেলইঞ্জিনটিকে তোলার কাজ শুরু হয়েছে। খুব দ্রুতই ইঞ্জিনটিকে লাইনে তোলা হবে। তার পর ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। অর্থাৎ এখনও অবধি পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেই আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ শিয়ালদহ স্টেশনে নয়া গেট, কোন কোন প্ল্যাটফর্মের জন্য নতুন এই প্রবেশ পথ?

যদিও এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। এদিকে সকালের ব্যস্ততম সময়ে মানুষ যখন ট্রেনে করে এদিক সেদিক অফিস বা অন্যান্য কাজের জন্য ছুটে বেরাচ্ছেন, তখন এহেন ঘটনা সকলের মধ্যে বিরক্ত সঙ্গে আতঙ্কের সৃষ্টি করেছে। এই দুর্ঘটনার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন শয়ে শয়ে নিত্যযাত্রী। স্টেশনে স্টেশনে ভিড় বাড়ছে সাধারণ যাত্রীদের।