সৌভিক মুখার্জী, কলকাতা: এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। গতকালই বঙ্গ রাজনীতির মসনদে পরিবর্তন ঘটেছে (West Bengal Election 2026)। ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করেছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই সূত্রে দল জিততেই গোসাবা সেতুর (Gosaba Bridge) শিলান্যাস করে ফেললেন কেন্দ্রটির নতুন বিধায়ক বিকর্ণ নস্কর।
হল গোসাবা সেতুর শিলান্যাস
প্রসঙ্গত, গোসাবাবাসীর দীর্ঘতনে দাবি ছিল উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা আর কংক্রিটের নদীবাঁধ। কারণ, নদী পারাপার হতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হত, এবং বর্ষার সময় আরও দুরাবস্থা হত আমজনতার। সেই সমস্যার কথা মাথায় রেখেই এবার বড় ঘোষণা করলেন বিজেপির নতুন বিধায়ক বিকর্ণ নস্কর। গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মন্ডলকে ১৬,১০০ ভোটে হারিয়ে গোসাবা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তিনি। আর জিতেই এই সেতুর শিলান্যাস করে ফেললেন আগামী বিধায়ক।
ফেসবুকে তিনি ভিডিও পোস্ট করে লিখেছেন, জেতার আগে আমি কথা দিয়েছিলাম যে এই সেতু বানাবো। জিতে সেই কথা রাখলাম। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নেট নাগরিকরা। অনেকেই বলছেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতুর। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এতে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি পণ্য পরিবহনও দ্রুত হবে।
আরও পড়ুন: বঙ্গে গেরুয়া ঝড়, নবান্ন বাদে রাইটার্স থেকে চলবে রাজ্য সরকার? জল্পনা তুঙ্গে
না বললেই নয়, ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন যে, এই দ্বীপের বেশ কয়েকটি এলাকায় মানুষ যে তিনটি সেতুর দাবি করছে তা সাধ্যমত পূরণ করার চেষ্টা করব। যত দ্রুত সম্ভব সমীক্ষা করে যাতে কাজ শুরু করা যায় সেই উদ্যোগও নেওয়া হবে। এমনকি ২০১৮ সালে গোসাবা থেকে গদখালি পর্যন্ত বিদ্যা সেতু তৈরির যে উদ্যোগ সরকার নিয়েছিল তা শুরু করা হয়নি কেন তাও ব্যাখ্যা দিয়েছিলেন অভিষেক। তবে সেসব এখন অতীত। কারণ, গতকাল ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার কত দ্রুত এই সেতু নির্মাণ সম্পন্ন হয়।










