‘৩০% কাটমানি মেরে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন’ দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার

Published:

Dev

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের চাকরি দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগ উঠে এল ঘাটালে (Ghatal)। সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের (Dev) বিরুদ্ধে দুর্নীতির পোস্টার (Dev Ghatal poster) ছড়িয়ে পড়ল এলাকায় এলাকায়। অভিযোগের কাঠগড়ায় তোলা হল দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে। স্থানীয়দের অভিযোগ, দেব এখানে এত বছর ধরে সাংসদ হয়েও কোনো রকম কাজ করেনি।

দেবের বিরুদ্ধে পোস্টার এলাকায় এলাকায়

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘাটালের দাসপুরের বেলিয়াঘাটা মোটর সাইকেল শোরুম এর কাছে একটি ইলেকট্রিক খুঁটিতে এবং বেলিয়াঘাটার শনি মন্দিরের কাছে একটি ইলেকট্রিক খুঁটিতে বিদ্রোহী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের ছবি দিয়ে নানা দুর্নীতির অভিযোগ তোলা হল। পোস্টারে বড় বড় করে লেখা দেবের পিএ রামপদ মান্নার কাটমানি, শিশুমেলার টাকা লুঠ, দুর্নীতি … ভোট লুঠ, সমবায় সমিতির টাকা লুঠ। শুধু তাই নয় প্রশ্ন করা হয়েছে এত বছর সংসদ হয়ে তিনি ঘাটালবাসীর জন্য কী করেছেন? এমনকি এও লেখা যে, ৩০% কাটমানি মেরে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এখন শুটিং করতে ব্যস্ত..আর এই পোস্টার ভাইরাল হতেই তুমুল শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকা জুড়ে।

তদন্ত নিয়ে কোনো পদক্ষেপ হয়নি এতদিনে

পূর্বতন তৃণমূল সরকারের আমলে ঘাটালের সাংসদ ও অভিনেতা দীপক অধিকারীর বিরুদ্ধে চাকরির দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর তৎকালীন স্থানীয় প্রতিনিধি বা পিএ রামপদ মান্নার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে মামলা গড়িয়েছে হাই কোর্টে। অন্য দিকে, সেই সময় রামপদের দাবি, তিনি কোনো রকম দুর্নীতি করেননি তবে ঘাটলের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব স্পষ্ট জানিয়ে ছিলেন যে, কেউ যদি দোষ করে থাকেন, তা হলে শাস্তি পেতে হবে। কিন্তু বছর গড়িয়ে গেলেও সেই নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন: জেলাশাসকদের হাতেই দেওয়া হল নাগরিকত্ব প্রদানের ক্ষমতা, বিশেষ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

রাজ্যে বিজেপি সরকার আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন কোনো দুর্নীতি এবং তোলাবাজি করা চলবে না, নইলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। সে যেকোনো বড় নেতা, মন্ত্রী, বিধায়ক হোক না কেন, বাদ যাবে না পুলিশও। কিন্তু এখনও পর্যন্ত ঘাটালবাসী এই সমস্যার সঠিক বিচার পায়নি। তাই সুবিচারের দাবিতে দেবের বিরুদ্ধে পোস্টার পড়েছে চারিদিকে। যদিও এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি দেব। কিন্তু কে বা কারা এই কাজ করেছেন তা কিছুই জানা যায়নি।

আরও Dev Ghatal