‘হিংসুটে, হতাশাগ্রস্ত নারী’ দেবাংশুর টার্গেটে এবার উপাসনা? সম্মানহানি নিয়ে পাল্টা জবাব

Published:

Debangshu Bhattacharya

প্রীতি পোদ্দার, কলকাতা: দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) বাগদানকে ঘিরে বিতর্ক সমালোচনা যেন পিছু ছাড়ছে না। আর এসবের মাঝেই আরও আগুনে ঘি ঢেলে দিয়েছে মমতা তৃণমূলের নেত্রী উপাসনা চৌধুরীর (Upasana Chowdhury) ফেসবুক পোস্ট। কারণ সেই পোস্টে উঠে আসে দেবাংশুর হবু স্ত্রী মেঘনার অতীত জীবন, তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং দুবাইয়ে তাঁর সম্পর্ক। যা নিয়ে সমাজমাধ্যমে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে। এমতাবস্থায় স্ত্রীর সম্মান রক্ষার্থে ফের এগিয়ে এলেন দেবাংশু, পোস্টের (Debangshu Bhattacharya Engagement) বিরোধিতা করে টার্গেট করলেন উপাসনাকে।

উপাসনা চৌধুরীর বিতর্কিত পোস্ট

গত রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের এনগেজমেন্টের খবর ঘোষণা করতেই সোশ্যাল মিডিয়ায় দেবাংশুকে নানা কটাক্ষের শিকার হতে হয়। তাঁর হবু স্ত্রীর প্রাক্তন প্রেম নিয়েও নানা কটাক্ষ করা হয়। কিন্তু এই বিতর্কের আগুন আরও তীব্র হয় গত বুধবার। ‘মমতা তৃণমূল কংগ্রেস’-এর নেত্রী উপাসনা চৌধুরী ফেসবুকে দেবাংশু এবং তাঁর হবু স্ত্রীর ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন। সেখানে তিনি দেবাংশুর হবু স্ত্রী মেঘনার অতীত জীবন, তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং দুবাইয়ে তাঁর সম্পর্ক নিয়ে একাধিক মন্তব্য করেন। আর তাতেই কার্যত সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। সমালোচকদের মুখেও পড়েন উপাসনা। অনেকের দাবি এক জন মহিলা কী করে অন্য এক জন মহিলার ব্যক্তিগত জীবনকে এ ভাবে হাটখোলা করেন।

প্রাক্তন প্রেম নিয়ে মুখ খুলেছেন মেঘনা

বিতর্কের ঝড় যখন ক্রমেই বাড়তে থাকে তখন উপাসনার সেই ফেসবুক পোস্টের ভিত্তিতে দেবাংশুর হবু স্ত্রী মেঘনা শর্মা প্রাক্তন প্রেম নিয়ে স্পষ্ট ও কড়া বার্তা দেন। তিনি লেখেন, ‘এক বছর আগে আমার প্রাক্তনের সঙ্গে আমি আলাদা হয়ে গিয়েছিলাম। অতীতে ঘটে যাওয়া বিষয় নিয়ে কাউকে জনসমক্ষে টেনে আনার কোনও মানেই হয় না।’ অর্থাৎ বোঝাই যাচ্ছে উপাসনা চৌধুরীকেই টার্গেট করেছিলেন মেঘনা। আর এই অবস্থায় ফের হবু স্ত্রীর সম্মান বাঁচাতে আরও একবার মুখ খুললেন দেবাংশু। তিনি রীতিমতো উপাসনাকী টার্গেট করে জানিয়ে দিলেন মেয়েরাই মেয়েদের শত্রু।

আরও পড়ুন: ‘দুবাইতে কারও সঙ্গে সহবাস করেছেন কি না’ দেবাংশুর হবু স্ত্রীর পাশে দাঁড়িয়ে বার্তা উপাসনার

উপাসনাকে টার্গেট দেবাংশুর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, বৃহস্পতিবার, দেবাংশু ভট্টাচার্য সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে, “আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা সকলকে। অভিজ্ঞতায় যা বুঝেছি, নারীদের সম্মানহানীর পেছনে কুশীলব হিসেবে পুরুষের চাইতেও বহু ক্ষেত্রে নারীরাই এগিয়ে..! সে শাশুড়ি দ্বারা বধূ নির্যাতন হোক, বধূ দ্বারা শাশুড়ি কিংবা কোনও হিংসুটে, হতাশাগ্রস্ত নারী দ্বারা অপর কোনও নারীর চরিত্রহনন..তাই এই সমাজে সর্বক্ষেত্রে পুরুষদের দোষারোপ বন্ধ হোক।” দেবাংশুর এহেন পোস্টে বোঝাই যাচ্ছে যে নাম না নিলেও তিনি যে উপাসনা চৌধুরীকে টার্গেট করেছেন তা বেশ স্পষ্ট।

google button