অনন্যা সরকার, কলকাতা: বর্তমান সরকার রাজ্যের পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন স্থানের সাথে বাস কানেক্টিভিটি বাড়ানোর জন্য একাধিক নতুন রুট চালু হচ্ছে। রাস্তায় বাড়ছে সরকারি-বেসরকারি বাসের সংখ্যাও। বর্তমানে কলকাতা থেকে সরাসরি বালুরঘাট যাওয়ার একটি নন এসি ডিলাক্স বাস পরিষেবা (Kolkata Balurghat Bus) চালু রয়েছে। এই বাসটি শিয়ালদহ, বারাসাত, বহরমপুর, মালদা হয়ে বালুরঘাট পৌঁছায়। আসুন এই বাসটির সম্পূর্ণ রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।
কলকাতা – বালুরঘাট বাসের রুট ও সময়সূচি
জিও ডলফিন ট্রাভেলস পরিচালনা করে ওই কলকাতা থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত ডিলাক্স বাস পরিষেবা। বালুরঘাট, কৃষ্ণনগর ও বহরমপুরের যে সমস্ত বাসিন্দা প্রায়ই কলকাতায় যাতায়াত করেন, তাদের জন্য ২/১ আসন বিশিষ্ট স্লিপার প্রকাশ ভেগা নন-এসি কোচ বাসটি একটি ভালো পরিবহন মাধ্যম। এটি নিত্যদিন কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে বিকাল ৫:০০ টায় রওনা দেয় এবং ফেরার সময় বালুরঘাট থেকে ছাড়ে রাত ৮:০০ টায়।
কলকাতা – বালুরঘাট ডিলাক্স বাসটি যায় ভায়া শিয়ালদহ – মানিকতলা – উল্টোডাঙ্গা – এয়ারপোর্ট – বারাসাত – জাগুলি – রানাঘাট , শান্তিপুর – কৃষ্ণনগর -বেথুয়াডহরী – পলাশী, বেলডাঙ্গা – বহরমপুর – মোড়গ্রাম – ওমরপুর, ধুলিয়ান – ফারাক্কা – কালিয়াচক – মালদা, গাজোল – বুনিয়াদপুর – গঙ্গারামপুর – পাতিরাম। রেডবাস (redBus), আভিবাস (abhiBus) ও জিও ডলফিনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বাসটিতে অগ্রিম সিট বুকিং করা যায়।
আরও পড়ুন: নিম্নচাপের জেরে ফালাফালা হবে বাংলা, দক্ষিণবঙ্গের ৩ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া
জানিয়ে রাখি, সম্প্রতি বারুইপুরের বাসিন্দাদের জন্য দিঘা যাওয়ার একটি শীতাতপ নিয়ন্ত্রিত সুপারফাস্ট বাস পরিষেবা এসেছে। এই সিটার স্লিপার এসি কোচ বাসটিতে বিনামূল্যে ওয়াই-ফাই, ইউএসবি চার্জিং পোর্টের মতো একাধিক সুবিধা রয়েছে। এটি বারুইপুর থেকে গড়িয়া, মেচেদা হয়ে দিঘা পৌঁছায়।










