দুর্গাপুজোয় মণ্ডপের আশেপাশে নিষিদ্ধ মাছ, মাংস, আমিষ? সত্যতা জানাল VHP

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোটা (Durga Puja 2026) ঠিক কেমন ভাবে কাটে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বঙ্গ সমাজ। তিথী অনুযায়ী, এবছর পুজো পড়েছে অক্টোবরের মাঝামাঝি সময়ে, আর ঠিক তার আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি খবর। শোনা যাচ্ছে, পুজোয় আমিষ খাবার বিক্রিতে (Non Veg Ban) জারি হতে পারে নিষেধাজ্ঞা! না, গোটা বাংলা জুড়ে নয় বরং পুজো মন্ডপের আশেপাশে কোনও মাংসের পদ বা আমিষ খাবার যাতে বিক্রি করা না হয়, সেই উদ্দেশ্যে নাকি পুজোর উদ্যোক্তাদের বড় বার্তা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ! এবার সোশ্যাল মিডিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানো এই খবরের সত্যতা জানালো বিশ্ব হিন্দু পরিষদ।

পুজোয় নিষিদ্ধ হয়ে যাচ্ছে আমিষ খাবার?

রাজ্যে পালাবদলের পর ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে এই প্রথমবারের মতো হতে চলেছে দুর্গোৎসব। আর সেই পুজো ঘিরেই নতুন পরিকল্পনা করছে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হচ্ছে, বাংলায় সার্বিকভাবে পুজোর সময়টায় আমিষ বন্ধ করার পরিকল্পনা না থাকলেও অন্তত পুজো মন্ডপের আশেপাশে আমিষ খাবার যাতে বিক্রি না হয় সেটা নিশ্চিত করতে নাকি পুজো উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা!

বিশ্ব হিন্দু পরিষদের নেতারা নাকি স্পষ্ট জানিয়েছেন, পুজো মন্ডপের আশেপাশে কোনও রকম আমিষ খাবার বিক্রি করা যাবে না! মাতৃ প্রতিভার মণ্ডপে যাতে আমিষের ছোঁয়া না আসে সেজন্যই এমন পরিকল্পনা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু পোস্টে এ-ও বলা হচ্ছে, এক সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় নাকি ওই সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দ জানিয়েছেন, “আমরা একেবারেই বলছি না যে পুজোর সময় আমিষ খাওয়া বন্ধ করতে হবে। তবে অন্তত পুজোমন্ডপ বা মাতৃ প্রতিমার আশেপাশে এই ধরনের খাবার বিক্রি করা যাবে না। মায়ের প্রতিমার পবিত্রতা রক্ষা করতেই হবে!”

 

আরও পড়ুন: ট্রেনে করতেন ডেলি প্যাসেঞ্জারি, টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন দুর্গাপুরের ছেলে অভিপ্রায়

সমাজ মাধ্যমে বিশ্ব হিন্দু পরিষদের নাম করে ঘুরে বেড়ানো পুজো মন্ডপের পার্শ্ববর্তী জায়গায় আমি খাবার নিষিদ্ধকরণের ওই খবরের সত্যতা নিয়ে মুখ খুলেছেন বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন সদস্য থেকে শুরু করে হিন্দু ধর্মালম্বীরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা দাবি করছেন, সম্প্রতি সমাজমাধ্যমে পুজো মন্ডপের সামনে আমিষ খাবারে নিষেধাজ্ঞা নিয়ে যে পোস্ট করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

 

বিশ্ব হিন্দু পরিষদের এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, সংগঠনের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেখানে আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করা নিয়ে কোনও রকম আলোচনা হয়নি। সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আর এমন ধরনের আচরণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

google button