‘সম্ভব নয়’, অভিষেকের দফতরের বিলবোর্ড কাণ্ডের শুনানি নিয়ে বলল হাইকোর্ট

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেকের (Abhishek Banerjee) দলীয় কার্যালয়ের বিলবোর্ড খোলা নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুরসভার আধিকারিকরা এবং পুলিশ বাহিনী গিয়ে জোরপূর্বক ওই ব্যানার খোলে বলেই অভিযোগ তৃণমূল কর্মীদের। গতকালই হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক। তবে শুক্রবার সকালে এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। এমনকি বিচারপতি রাজা বসুচৌধুরী মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন।

ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড খোলার ঘটনায় হাইকোর্টে কালীঘাট তৃণমূল

গতকাল বিকাল সাড়ে চারটা নাগাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা বিপুল পুলিশ বাহিনী নিয়ে ওই দলীয় কার্যালয়ে হাজির হন। এমনকি সন্ধ্যাবেলা সেই কার্যালয়ের মাথায় থাকা ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা সাইনবোর্ড খুলে দেয় পুরসভা। শুরুতে অভিষেক বাধা দিলেও পরে অর্ডার কপি নিয়ে ফিরে আসেন পুলিশ ও পুর আধিকারিকরা। এমনকি সেই সময় তৃণমূলের নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় বলে খবর। কার্যত পুলিশ ও পুরসভার কর্মীদের বাধা দিতে সিঁড়িতে শুয়ে পড়েন তৃণমূলের সাংসদ এবং কর্মীরা। এমনকি বেশ কয়েকজন পুলিশ কর্মীকে ধাক্কা দেন বলেও অভিযোগ।

তবে শেষমেশ তালা ভেঙে ভিতরে ঢুকে সাইনবোর্ড খুলে ফেলে পুরসভার আধিকারিকরা। এমনকি কাজে বাধা দেওয়ায় অন্তত ১৩ জনকে গ্রেফতার পর্যন্ত হয়। আগে থেকেই বিজেপি এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি তখনই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন। সেই সূত্রে আজ তৃণমূলের তরফ থেকে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতিকে বিষয়টি জানানো হলে তিনি রাজা বসুচৌধুরীর বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করতে বলেন। এমনটাই জানিয়েছেন আইনজীবী কিশোর দত্ত।

আরও পড়ুন: “৩১ আগস্টের পর….” অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এমনকি বিচারপতি তৃণমূলের আইনজীবীকে মামলা দায়ের করে নম্বর নিয়ে আসতে বলেন। তাঁর কথায়, “মামলার নম্বর না পেলে আমি শুনতে পারব না। মামলার নম্বর আনার পরে শুনানি হবে। তার আগে সম্ভব নয়। আপনি নম্বর নিয়ে আসুন। তাহলে আজকেই শুনানি হবে। পাশাপাশি অন্য পক্ষকে বিষয়টি জানাতে হবে।” যদিও গতকালই পুরসভার তরফ থেকে বিলবোর্ড খুলে দেওয়ার পর রাতেই সেখানে তৃণমূলের কর্মীরা নতুন একটি ব্যানার ঝুলিয়ে দেন। পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তিতে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ তুলে এবং পুলিশি আচরণে অসন্তোষ প্রকাশ করেই আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।