প্রীতি পোদ্দার, কলকাতা: পরকীয়ার সম্পর্ক (Love Affair) ধরে ফেলায় চরম অশান্তি দিনহাটা হাসপাতালে (Dinhata Hospital)। জানা গিয়েছে, এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রীর সন্তান প্রসবের জন্য হাসপাতালে এলে, সেখানেই হাতে নাতে পাকড়াও করে প্রথম স্ত্রী। যুবককে ধরে ব্যাপক মারধর করা হয়। আর এই অশান্তির জেরে হাসপাতাল চত্বরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও (Viral Video)।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কোচবিহারের দিনহাটা হাসপাতালে পরকীয়া সম্পর্কের জেরে ব্যাপক অশান্তি শুরু হয়েছিল। ভিডিও মারফৎ জানা যায়, আশরাফুল আলি নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর সন্তান প্রসবের জন্য হাসপাতালে নিয়ে এসেছিল, ভিতরে চলছিল অপারেশন সেই সময় স্বামীর খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় আশরাফুলের প্রথম স্ত্রী ও তাঁর পরিবার। তারপরেই শুরু হয় অশান্তি, স্বামীর শার্টের কলার টানতে টানতে হাসপাতালের বাইরে নিয়ে আসেন প্রথম স্ত্রী, কিল, চড় ও ঘুষিও মারেন, ছিঁড়ে দেওয়া হয় জামা। যদিও চুপ থাকেননি আশরাফুল, সেও পাল্টা প্রতিবাদ করে।
থানায় মামলা দায়ের করা হয়েছে
প্রথম স্ত্রীর অভিযোগ, কাউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন আশরাফুল। কয়েক মাস আগেই আচমকা বাড়ি থেকে বেরিয়ে ইসলামপুর চলে গিয়েছিলেন সে। আর সেখানেই দ্বিতীয় বার বিয়ে করেছিলেন আশরাফুল। কোন খোঁজ খবর নেয়নি আগের পরিবারের। এদিকে প্রথম স্ত্রীও থানায় মামলা দায়ের করেছেন। প্রশ্ন উঠেছে প্রথম স্ত্রী থাকতে কেন আশরাফুল দ্বিতীয় বিয়ে করেছেন। সেই প্রসঙ্গে আশরাফুল আবার দাবি করেন তিনিও নাকি প্রথম স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। যদিও সেই প্রমাণপত্র তিনি দেখাতে পারেননি। দুই পক্ষের তর্কবিতর্কের জেরে এইদিন ব্যাপক অশান্তির পরিবেশ তৈরি হয় হাসপাতাল চত্বরে।
আরও পড়ুন: বাসস্থানের পর এবার মিলল কর্মসংস্থান, সীতাদেবীর পাশে সরকার
প্রসঙ্গত, কিছুদিন আগে ফরিদাবাদে ফের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে খুনের অভিযোগ উঠে এসেছিল। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে বাড়ির কাছে মাটি খুঁড়ে তাঁর দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। নিহতের নাম শ্যামবীর। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চের ডিএলএফ ইউনিট।










