দত্তপুকুরে যুবতীর রহস্যমৃত্যু, ‘লাভ জিহাদ’-র অভিযোগে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের

Published:

Love Jihad Duttapukur

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগনা: সম্প্রতি দত্তপুকুর থানা এলাকায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ‘হিন্দু জাগরণ মঞ্চ’ (Hindu Jagran Manch)-এর অভিযোগ, ওই তরুণীকে কৌশলে ফাঁদে ফেলে ধর্মান্তরিত করার চেষ্টা (Love Jihad Case) ও অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করার ফলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনটি তাই মঙ্গলবার দত্তপুকুর এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে।

কী ঘটনা ঘটেছে?

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দত্তপুকুর থানা এলাকার বাড়ি থেকে ওই হিন্দু তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছিল, কিন্তু শীঘ্রই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। হিন্দু জাগরণ মঞ্চের স্থানীয় নেতারা অভিযোগ জানাচ্ছেন যে, এটি কোনো সাধারণ আত্মহত্যার ঘটনা নয়। তাঁদের দাবি অনুযায়ী,  মিরাজ মন্ডল নামে এক যুবক সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে এবং পরবর্তীতে জোরপূর্বক ধর্মান্তর ও যৌন ব্যবসায় লিপ্ত হওয়ার জন্য তাঁর ওপর তীব্র মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করা হয়। হিন্দু জাগরণ মঞ্চ অভিযোগ করছে যে, এই চরম নির্যাতন সহ্য করতে না পেরেই ওই তরুণী আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ও জনরোষ প্রশমিত করার লক্ষ্যে দত্তপুকুর থানার পুলিশ দ্রুত তদন্তের প্রক্রিয়া শুরু করে। এ পর্যন্ত পুলিশ এই ঘটনায় জড়িত থাকা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মিরাজ মণ্ডল, সিরাজ মণ্ডল, মারুফা বিবি এবং তানিয়া খাতুন – এই চারজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ ঘটনার মূল কারণ বের করার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: দাবি জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ ইন্ডি জোট

চারজনকে গ্রেপ্তার করা হলেও, পুলিশের ভূমিকায় হিন্দু জাগরণ মঞ্চ সন্তুষ্ট নয়। সংগঠনের সদস্যরা দাবি করেছেন যে, পুলিশ শুরুতে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়নি এবং তাঁদের ক্রমাগত চাপের ফলেই শেষ পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। গত ৪ ও ৫ অক্টোবর দত্তপুকুর থানা চত্বরে শত শত আন্দোলনকারী ও সমর্থকরা একত্রে বিক্ষোভ দেখায়। এই আন্দোলনের পর দত্তপুকুর থানা ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সাথে এই বিষয়ে কথা বলেন এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন।

google button