ফুলবাগানে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Published:

Udayan Guha Arrested

প্রীতি পোদ্দার, কলকাতা: বিরাট খবর! এবার পুলিশের জালে ধরা পড়লেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha Arrested)। জানা গিয়েছে, আজ বুধবার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে (Udayan Guha) গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। আপাতত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়। পুলিশ সূত্রে খবর এরপর উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে।

গ্রেফতার হলেন উদয়ন গুহ

ক্ষমতার পালা বদলের পর থেকে প্রশাসনিক নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক অভিযোগে গ্রেফতার হয়েই চলেছেন তৃণমূল কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রীরা। কিছুদিন আগেই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন কাউন্সিলর সব্যসাচী দত্ত, এবার সেই তালিকায় নাম উঠল রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার উদয়ন গুহকে আর্থিক তছরুপের একটি পুরোনো মামলায় কলকাতায় ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।

তোলপাড় রাজ্য রাজনীতি

পুলিশ সূত্রে খবর, দিনহাটা থানা থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন বিধায়ক। জানা গিয়েছে, শিয়ালদহ আদালতে পেশ করে তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কোচবিহারে। সেখানেই চলবে তদন্ত। জানা গিয়েছে, ভোটের পর থেকেই উদয়ন ফুলবাগানের ফ্ল্যাটে থাকা শুরু করেছিলেন। এই তথ্য পাওয়ার পরেই গোপনীয়তা বজায় রেখে কলকাতায় এসে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে হেভিওয়েট নেতার আচমকা গ্রেপ্তারিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি।

আরও পড়ুন: রয়েছে কোটির উপর টাকা, সব্যসাচী দত্তর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ, নিখোঁজ স্ত্রী

প্রসঙ্গত, এর আগেও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। যার মধ্যে অন্যতম হল রতন বর্মন খুনের মামলা, একুশ সালে ভোট পরবর্তী হিংসা মামলা, দিনহাটা হাসপাতালে বেআইনি ভাবে ‘চাইল্ড কেয়ার ইউনিট’ তৈরির অভিযোগ প্রভৃতি। পাশাপাশি কাটমানি নেওয়া এবং প্রতারণারও অভিযোগ রয়েছে। বারংবার তাঁর বিতর্কিত ও কড়া মন্তব্য দলের অস্বস্তি বাড়িয়েছে। বিরোধীদের হাত-পা ভেঙে দেওয়ার মতো প্ররোচনামূলক বয়ান দেওয়ার কারণে এর আগেও একাধিকবার এফআইআর দায়ের হয়েছিল