🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল, এক ক্লিকেই WhatsApp-এ পান রেজাল্ট

Published:

Updated:

Madhyamik Result 2026,

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WBBSE Madhyamik Result 2026)। পর্ষদের পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৯:৩০ থেকে সাংবাদিক সম্মেলন করে রেজাল্ট প্রকাশ করা হবে এবং সকাল ১০:৩০ থেকে পরীক্ষার্থীরা খুব সহজে অনলাইনে তাদের রেজাল্ট চেক করে নিতে পারবে। তবে এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আমাদের India Hood পোর্টালকে তাদের অফিসিয়াল পার্টনার বানানো হয়েছে। যে কারণে আমাদের পোর্টাল থেকে খুব সহজেই রেজাল্ট চেক করতে পারবেন। এমনকি WhatsApp এর মাধ্যমেই পাবেন রেজাল্ট। সেই পদ্ধতি জানাবো এই প্রতিবেদনে।

প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

প্রসঙ্গত, এর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানে জানানো হয়েছিল যে, আগামী ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এই দিন থেকেই পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবে। কিন্তু পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিকের কারণে অনেক সময় রেজাল্ট চেক করতে সমস্যা হতে পারে। যে কারণে আমাদের India Hood পোর্টালে এক ক্লিকের মাধ্যমেই চেক করে নেওয়া যাবে রেজাল্ট।

কীভাবে রেজাল্ট চেক করবেন?

এক ক্লিকে মাধ্যমিকের রেজাল্ট চেক করতে হলে আপনাকে শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে মোবাইল ফোন বা কম্পিউটারে যে কোনও ব্রাউজার খুলে http://result.indiahood.in/ লিংকে ক্লিক করুন।
  • সেখানে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করার অপশন পাবেন।
  • এখানে নিজের রোল নম্বর এবং জন্মতারিখ ইনপুট করতে হবে।
  • এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই সামনে চলে আসবে আপনার রেজাল্ট। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।

আরও পড়ুন: অবসর জীবনে প্রতি মাসে মিলবে ৫০ হাজার টাকা, এভাবে করুন বিনিয়োগ

WhatsApp-এ পান নিজের রেজাল্ট

এদিকে যারা নিজের রেজাল্ট WhatsApp-এর মাধ্যমে পেতে চান তাদের জন্য রয়েছে উপায়। শুধু করতে হবে এই কাজ—

  • সর্বপ্রথম ব্রাউজার খুলে http://result.indiahood.in/ লিঙ্কে ক্লিক করুন।
  • তারপর মাধ্যমিক রেজাল্ট পেজ এ যান,
  • এরপর সেখানে “Result In WhatsApp” একটি অপশন পাবেন। সেটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার মোবাইল নম্বর, রোল নম্বর এবং নিজের জন্ম তারিখ ইনপুট করার অপশন আসবে ।
  • যেখানে সমস্ত তথ্য ইনপুট করে “Get Result” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার রেজাল্ট WhatsApp-এ পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সকাল ১০:৩০ থেকেই চেক করা যাবে রেজাল্ট। আর এ বছর গত ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে মোট ২৬৮২টি পরীক্ষা কেন্দ্রে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল।