সরকারি কর্মচারীরা আর করতে পারবে না এসব কাজ, সার্কুলার জারি রাজ্যের

Published:

Government of West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। তবে তারপর থেকেই প্রশাসনিক থেকে শুরু করে কূটনৈতিক ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার (Government of West Bengal)। এবার রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employee) জন্য জারি করা হল বড়সড় নির্দেশিকা। আর সেখানে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কর্মচারীরা নিজেদের মতামত আর সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতে পারবে না। এমনকি কোনও রকম নথিপত্র আদানপ্রদান করতে পারবে না বা সংবাদপত্র লেখালেখির সঙ্গে যুক্ত থাকা যাবে না। নিয়ম ভাঙ্গলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ।

কাদের জন্য নির্দেশিকা?

রাজ্যের বর্তমান মুখ্য সচিব মনোজ  আগারওয়াল কত ১৯ মে এ বিষয়ে নির্দেশিকা জারি করেছেন, এবং সেটি রাজ্য সরকারের পার্সোনাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম দপ্তর থেকে সমস্ত দপ্তরের প্রধান থেকে শুরু করে অধিদপ্তর, জেলা শাসক, পুলিশ প্রশাসনকে পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, আইএএস থেকে শুরু করে ডব্লিউবিসিএস, রাজ্যের পুলিশ সার্ভিস, অন্যান্য সরকারি কর্মচারী, জেল কর্মী, পুরসভার কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, স্বশাসিত সংস্থার কর্মী, এমনকি বিভিন্ন বোর্ডের কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

নির্দেশিকায় কী কী বলা রয়েছে?

রাজ্যের মুখ্য সচিবের তরফ থেকে জারি করা নির্দেশিকায় সরকারি কর্মচারীদের উপর যে যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সেগুলি হল—

  • সরকারের অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মচারী ব্যক্তিগতভাবে কোনও মিডিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না।
  • সরকারের অনুমতি ছাড়া কোনও সংবাদপত্র সম্পাদনা করা যাবে না। এমনকি রেডিওতে বক্তব্য রাখা বা চিঠি লেখাও নিষিদ্ধ করা হয়েছে।
  • সরকারের আদেশ ছাড়া বা অনুমতি ছাড়া কোনও প্রেস বা সংবাদমাধ্যমের কাছে সরকারি বা পরোক্ষভাবে কোনও নথি আদান-প্রদান করা যাবে না।
  • কেন্দ্র বা রাজ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে এরকম কোনও বিদ্বেষমূলক মন্তব্য কোনও মাধ্যমে করা যাবে না। এমনকি পররাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কগুলোও এই তালিকায় পড়ছে।
  • সরকারি কর্মচারীরা কোনও ভাবেই কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও নীতি বা সিদ্ধান্তের উপর সমাজমাধ্যম বা অন্য যে কোনও উপায়ে মন্তব্য করতে পারবে না।

ImageImage

আরও পড়ুন: মধ্যবিত্তদের সুখবর দিয়ে সোনা, রুপোর দাম কমল অনেকটা! আজকের রেট

এদিকে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি এই নিয়ম লঙ্ঘন করা হয়, তাহলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। এমনকি তাঁর চাকরিও চলে যেতে পারে। অল ইন্ডিয়া সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৬৮ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি আচরণ বিধি (১৯৫৯ ও ১৯৮০) এর উপর ভিত্তি করেই এই নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সরকারি দপ্তরকে।