বই ফেরত না দেওয়ায় মমতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন গ্রন্থাগার মন্ত্রী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভার গ্রন্থাগার থেকে পড়ার জন্য রবীন্দ্রনাথের 19টি বই নিয়েও তা ফেরত দেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অভিযোগ খোদ গ্রন্থাগার কর্মীদের। এবার তা নিয়ে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিলেন রাজ্যের (West Bengal) গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, “বিধানসভার (West Bengal Assembly) গ্রন্থাগার থেকে বই নিয়ে ফেরত না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।”

শাস্তি পেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

আগেই জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানসভার গ্রন্থাগার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা সহ রবীন্দ্রনাথ রচনাবলীর 18 খণ্ডের মতো বইগুলি পড়ার জন্য নিয়েছিলেন মমতা। তবে রাজ্যে পালাবদলের পরেও এইসব বই গ্রন্থাকারে ফিরিয়ে দেননি বলেই অভিযোগ তুলেছেন গ্রন্থাগারের কর্মীরা। জানা গিয়েছে, রাজ্যে ক্ষমতার হাত বদল হওয়ার পর একটা দীর্ঘ সময় কেটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় বই ফেরত না দেওয়ায় তাঁর সাথে যোগাযোগ করেন গ্রন্থাগারের কর্মীরা।

জানা গিয়েছে, গ্রন্থাগার কর্মীরা মমতার সাথে যোগাযোগ করলে নাকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ওই বইগুলি তাঁর বাড়িতে নেই। বরং রয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেম্বারে। যা এখন শুভেন্দু অধিকারীর দখলে। সাধারণত নিয়ম অনুযায়ী, গ্রন্থাগারের কর্মীরা মুখ্যমন্ত্রীর চেম্বারে ঢোকার অধিকার পাননা। ফলে সেইসব বই ফিরিয়েও আনতে পারছেন না তাঁরা। এমতাবস্থায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।

আরও পড়ুন: পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে সজোরে আঘাত হানল ভারতীয় ড্রোন, ফের শুরু সংঘাত?

গতকাল সিউড়ির এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী একেবারে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, বিধানসভার গ্রন্থাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের যে সব বই নিয়ে গিয়েছিলেন তা ফিরিয়ে না দেওয়ায় তাঁর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। একজন সাধারণ পাঠক গ্রন্থাগার থেকে বই নিয়ে ফেরত না দিলে যে ব্যবস্থা নেওয়া হয়, মমতার ক্ষেত্রেও একইরকম ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দেন মন্ত্রী। শুধু তাই নয়, তিনি এও জানান, গ্রন্থাগারে থাকা মমতার লেখা বই সরিয়ে রাষ্ট্রবাদী বই রাখা হবে।