পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে সজোরে আঘাত হানল ভারতীয় ড্রোন, ফের শুরু সংঘাত?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের (Pakistan) পরমাণু কেন্দ্রে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন (Indian Drone)। যে ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি গত বছর অপারেশন সিঁদুরের সময়কার। তবে গোটা ঘটনাটি পুরোপুরি কাকতালীয়ভাবে ঘটেছে। ভারতীয় বায়ুসেনার তরফে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, একদমই ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের ওই পরমাণু ঘাঁটিতে পাঠানো হয়নি ড্রোনটিকে। বরং জ্বালানির সমস্যার কারণে সেখানেই আছড়ে পড়ে ড্রোনটি।

রহস্য খোলসা করল ভারতীয় বায়ুসেনা

গতবছর অপারেশন সিঁদুরের সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি খবর। যেখানে বলা হচ্ছিল, কিরানা পর্বতে পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে নাকি হামলা চালিয়েছে ভারত। ভারতীয় ড্রোনের হামলায় ছড়িয়ে পরে তেজস্ক্রিয় বিকিরণ। এবার সেই ঘটনার সত্যতা প্রকাশ করল নয়া দিল্লি। ভারতীয় বায়ুসেনার প্রাক্তন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানের তরফে খুব পরিষ্কার হয়ে জানানো হয়েছে, ওই ঘটনা একেবারেই ইচ্ছাকৃত নয়।

চৌহান বলেন, ভারতের ওই ড্রোনটি আসলে ইজরায়েলি নকশায় তৈরি। ওই ড্রোন হামলার জন্য রাডার খুঁজছিল। তবে সমস্যা দেখা দেয় সেটি কিরানা পার্বত্য অঞ্চলের কাছাকাছি পৌঁছতেই। আচমকা ফুরিয়ে যায় ওই ড্রোনের জ্বালানি। আর তারপরেই পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে আছড়ে পড়ে ড্রোনটি। এই ঘটনা একেবারেই ভারতের ইচ্ছাকৃত নয়।

 

আরও পড়ুন: ঝাড়গ্রামে তোলা তুলে হাতেনাতে ধৃত পুলিশ কনস্টেবল, বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকা

মঙ্গলবার, নয়া দিল্লির এক অনুষ্ঠানে যোগ দিয়ে অনিলবাবু বলেন, “কিরানা পর্বতে নিশানা করে ড্রোন হামলা চালানোর কোনও উদ্দেশ্য ছিল না ভারতের। সে কথা আমাকে জানিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার তৎকালীন এয়ার অপারেশনসের ডিরেক্টর জেনারেল এয়ার মার্শাল একে ভারতী।” ভারতীয় বায়ুসেনার প্রাক্তন সেনা সর্বাধিনায়ক এদিন খোলাখুলি জানান, কিরানা, সারগোদা ও তার আশপাশের বিভিন্ন রাডারগুলি খুঁজছিল ভারতীয় ড্রোন। এগুলি প্রায় দু ঘন্টা ধরে আকাশে চক্কর কেটেছিল। সাধারণত এইসব ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তু খুঁজে না পেলে পার্শ্ববর্তী কোনও স্থানে গিয়েই আছড়ে পড়ে। কিরানা পার্বত্য অঞ্চলের ক্ষেত্রেও সম্ভবত সেটাই হয়েছে।

আরও Drone India Pakistan