রেড রোডে যোগাভ্যাসে মজলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুল শুধরে দিলেন অনেকের

Published:

International Day of Yoga

সহেলি মিত্র, কলকাতা: আজ ভারত সহ গোটা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga)। যদিও এবারে যোগ দিবস বঙ্গবাসীর কাছে একটু বিশেষ। কারণ আজ নিজে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের যোগ দেখলেন, পরিচালনা করলেন কলকাতার রেড রোডে। আজ রবিবার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় উদযাপনের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপনকে কেন্দ্র করে আয়োজিত এই বৈশ্বিক উৎসবে তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে যোগ দেন। এদিন নানা আসণের যোগাভ্যাস করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

রেড রোডে যোগাভ্যাসে মজে প্রধানমন্ত্রী

জীবনের সকল পর্যায়ে সুস্থ ও সক্রিয় জীবনযাপনে যোগের ভূমিকার ওপর আলোকপাত করে রবিবার দেশজুড়ে ও বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসের দ্বাদশ সংস্করণ। বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অসংক্রামক রোগ এবং জীবনযাত্রাজনিত স্বাস্থ্য উদ্বেগ বাড়ার ফলে, গুরুত্ব কেবল আয়ু বৃদ্ধি থেকে সরে এসে স্বাস্থ্যকাল, জীবনের মান এবং সামগ্রিক সুস্থতা উন্নত করার দিকে সরে যাচ্ছে। যাইহোক, এদিন রেড রোডে বিপুল মানুষের সমাহার চোখে দেখার মতো। রয়েছেন শুভেন্দু অধিকারীও। এদিন নিজের আসন করার পর যোগস্থল ঘুরেঘুরে দেখেন নরেন্দ্র মোদী।

সবথেকে বড় কথা, অনেকের ভুল অবধি শুধরে দেন তিনি যা এক কথায় নজিরবিহীন বলাই চলে। এদিন প্রধানমন্ত্রীর পাশাপাশি মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল আর এন রবি এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।বিশ্বজুড়ে প্রায় ২৫০০টি স্থানে যোগ দিবস উদযাপনের আয়োজন করা হচ্ছে, যেখানে ২১০টিরও বেশি ভারতীয় মিশন ও পোস্টের অংশগ্রহণ রয়েছে, যা স্বাস্থ্য, সম্প্রীতি এবং সম্মিলিত কল্যাণের জন্য একটি বৈশ্বিক আন্দোলন হিসেবে যোগের মর্যাদাকে নিশ্চিত করছে। জানলে অবাক হবেন, ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের জন্য ভারতের প্রস্তাব গ্রহণ করার পর থেকে, প্রধানমন্ত্রী নয়াদিল্লি, চণ্ডীগড়, লখনউ, মহীশূর, নিউইয়র্ক, শ্রীনগর এবং বিশাখাপত্তনম সহ বিভিন্ন স্থান থেকে এই উদযাপনের নেতৃত্ব দিয়েছেন বলে বিবৃতিতে যোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ হুগলি নদীর তীরে এবার ডলফিন পার্ক, গঙ্গাকে দূষণমুক্ত করতে নয়া পদক্ষেপ রাজ্যের

বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

এদিন যোগভ্যাসের পর জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, “যোগ কেবল আজকের আমাদের ব্যক্তিগত জীবনযাত্রার জন্যই অপরিহার্য নয়। বিশ্বের একটি উন্নত ভবিষ্যতের জন্যও যোগ একটি প্রয়োজনীয়তা। আমরা যোগকে শুধু একটি দিনে বা একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখব না, আমরা যোগকে আমাদের জীবনের অংশ করে তুলব।” তিনি আরও বলেন, “যখন আমরা সুস্থ বার্ধক্যের জন্য যোগের কথা বলি, তার মানে হলো, আমরা এটা নিশ্চিত করার জন্য কাজ করতে পারি যে বয়স যেন মানুষের সম্ভাবনাকে কমিয়ে না দেয়। যোগ মানব জীবনকে নিরন্তর বিকাশের জন্য অনুপ্রাণিত করতে পারে। আমাদের লক্ষ্য হওয়া উচিত ২০ বছর বয়সের চেয়ে ৪০ বছর বয়সে আরও বেশি নমনীয় হওয়া।”