বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ইসলামপুরে চলল গুলি (Islampur Shootout)। এবার দুষ্কৃতীদের নিশানায় পড়ে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের। জানা গিয়েছে, মৃতের নাম নজরুল ইসলাম। তিনি ইসলামপুরের আশ্রমপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ইসালামপুরের শিবনগড় এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নজরুলের পথ আটকে তাঁর শরীর লক্ষ্য করে গুলি ছোঁড়েন দুষ্কৃতীরা। তাদের ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ওই শিক্ষককে।
স্কুলে যাওয়ার পথেই প্রাণ গেল শিক্ষকের
কয়েকটি সূত্র মারফত জানা গিয়ে, আর পাঁচটা দিনের মতোই শনিবার সকালেও নিজের স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইসলামপুরের শিক্ষক নজরুল ইসলাম। বাড়ি থেকে বেরিয়ে স্কুলের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন তিনি। এমন সময়, শিবনগড় এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে তাঁর পথ আটকায় কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। সামনে এসেই ওই শিক্ষককে লক্ষ্য করে গুলি ছুঁড়ে চম্পট দেয় তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর জখম অবস্থায় পড়েছিলেন নজরুল। দেখতে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। তাঁরাই উদ্যোগ করে নজরুল ইসলামকে ভর্তি করেন ইসলামপুর হাসপাতালে। তবে শিক্ষকের শারীরিক অবস্থা এতটাই গুরুতর ছিল যে হাসপাতালে নিয়ে যেতেই তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে দেন চিকিৎসকরা।
অবশ্যই পড়ুন: আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
জানা গিয়েছে, চিকিৎসকরা ওই শিক্ষককে মেডিকেল কলেজে রেফার করে দিলে পরবর্তীতে পরিবারের সদস্যরা শিলিগুড়ির একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করলে নজরুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। পরিবার সূত্রে খবর, নজরুল ইসলামের কারও সাথে কোনও রকম শত্রুতা ছিল না। তাঁর পাওনাদারও নেই। কিন্তু তা সত্বেও কেন খুন করা হল নজরুলকে, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।










