“মাদ্রাসা, মসজিদ থেকে জিহাদি তৈরি হয়..” বোমা ফাটালেন তসলিমা নাসরিন

Published:

Taslima Nasrin

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ২০ বছর পর কলকাতায় ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasrin)। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানিয়েছেন। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও নিজের দেশে ফিরতে পারছেন না তিনি। এমনকি কলকাতা বুকেও বাম আমল বলুন কিংবা তৃণমূল কংগ্রেসের শাসন, পা রাখতে পারেননি তিনি। অবশেষে এবার পশ্চিমবঙ্গে রাম রাজত্ব সৃষ্টি হওয়ায় কলকাতায় ফিরতে পেরেছেন তিনি। তবে এবার মাদ্রাসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তসলিমা।

মাদ্রাসা নিয়ে বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের

সংবাদমাধ্যমের সামনে এদিন মাদ্রাসা নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন সাহিত্যিক। তিনি বলেন, “আমি বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলি থাকা উচিত নয়। কারণ, অনেক সময় মাদ্রাসায় দেখা যায়, সব সময় নয়, কিন্তু অনেক সময় দেখা যায়, মাদ্রাসাগুলিতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ, এখন যদি আপনি দেখেন, মাদ্রাসাগুলিতে শিশু ধর্ষণ চলছে। শিশুদের উপর নির্যাতন চলছে। এমনকি সেখানে মাদ্রাসা শিক্ষকরাই ধরা পড়ছে। এদেরকে তো শুধু শাস্তি দিলে হয় না। এই শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ পরিবর্তন দরকার।”

পাশাপাশি তসলিমা নাসরিনের আরও সংযোজন, “আমার মনে হয় না মাদ্রাসার কোনও দরকার আছে। কারণ, মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। ওরা এক ধরনের ভিক্ষা করে খায়, আর চাঁদা তোলে এবং খায়। তাই সেই সমস্ত মাদ্রাসার সেক্যুলার স্কুল হয়ে যাওয়া উচিত। এরকম প্রচুর মসজিদ রয়েছে, ওগুলি জিহাদি তৈরির কারখানা। সবগুলি অবশ্য নয়। কিন্তু কিছু কিছু। এত মসজিদের দরকার নেই। এসব সরকারের কন্ট্রোল করা উচিত। সরকার নিজে থেকেই ধর্ম প্রচার করুক। সেটাও একদম ঠিক নয়।”

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত কর্মী হয়ে ছেলেকে পড়ালেন বিদেশে, অভিজিতের বাবার বিরুদ্ধে তদন্ত

এদিকে দেশ-বিদেশ জুড়ে চলা ছাত্র আন্দোলন নিয়ে এদিন নিজের বক্তব্য তুলে ধরেছেন তসলিমা নাসরিন। দিল্লির ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, “এখানে কি হচ্ছে তা ঠিক আমি ফলো করিনি। কিন্তু ছোট্ট ভিডিও ক্লিপ দেখে বাংলাদেশে ২০২৪ সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেটার মতোই মনে হচ্ছিল। বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদেরকে বোকা বানিয়েছে। ভেবেছিলাম হয়তো সত্যি বোধহয় ছাত্ররা এসেছে। তবে শেখ হাসিনা তখন বলেছিলেন, ঠিক আছে, সংশোধন করে নিচ্ছি। শেষ পর্যন্ত দেখেছি সরকারের পতন হয়েছে এবং আমরা টের পেয়েছি ছাত্র আন্দোলনের পেছনে সেই জিহাদিদের দল।