সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় ক্ষমতায় পালাবদল হতেই যেন শিল্পের নতুন জোয়ার বইছে। এবার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (Syama Prasad Mookerjee Port) অর্থাৎ হলদিয়া ও কলকাতা বন্দরে নিজেদের আধিপত্য বাড়াতে বিরাট পদক্ষেপ নিয়ে ফেলল জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সূত্রের খবর, নেতাজি সুভাষ ডকের ৭ নম্বর বার্থ এবং তৎসংলগ্ন এলাকায় এবার কন্টেইনার টার্মিনাল পরিচালনার অনুমতি পেয়েছে তারা, যে প্রকল্পের জন্য মোট ৭৪০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে (JSW Invest in Kolkata)। আর এর ফলে কলকাতার যে ভোল বদলে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
৩০ বছরের চুক্তি
প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জেএসডব্লিউ ৩০ বছরের একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত করেছিল। আর সেই চুক্তির আওতায় নেতাজি সুভাষ ডকের ৭ ও ৮ নম্বর বার্থের যান্ত্রিকীকরণ এবং আধুনিকীকরণ কাজ সম্পন্ন হবে বলে জানা যায়। জেএসডব্লিউ কলকাতা কন্টেইনার টার্মিনাল প্রাইভেট লিমিটেড নামের একটি সহযোগী সংস্থা এই গোটা প্রকল্প পরিচালনা করব বলে অফিশিয়াল ভাবে জানিয়েছিল।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল যে, আগামী দুই বছরের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। তবে উল্লেখযোগ্য বিষয়, নির্মাণ কাজ চলাকালীন বন্দরে পণ্য পরিবহন এবং অন্যান্য বাণিজ্যিক পরিষেবা সচল রাখা সম্ভব হবে। যার ফলে বন্দরের স্বাভাবিক কাজকর্মে কোনও রকম ব্যাঘাত ঘটবে না এবং পণ্য পরিষেবায় সমস্যা হবে না।
𝗝𝗦𝗪 𝗜𝗻𝗳𝗿𝗮𝘀𝘁𝗿𝘂𝗰𝘁𝘂𝗿𝗲 𝘁𝗼 𝗶𝗻𝘃𝗲𝘀𝘁 ₹𝟳𝟰𝟬 𝗰𝗿𝗼𝗿𝗲 𝗮𝘁 𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮 𝗗𝗼𝗰𝗸 𝗦𝘆𝘀𝘁𝗲𝗺𝘀.
JSW Infrastructure Ltd has received approval to begin operations at Berth No. 7 and its backup area at Netaji Subhash Dock under the Syama Prasad Mookerjee Port… pic.twitter.com/l0s1ouxMpy
— The West Bengal Index (@TheBengalIndex) May 12, 2026
তবে এই প্রকল্পের পরে জেএসডব্লিউ-র কন্টেইনার হ্যান্ডেলিং করার ক্ষমতা যে অনেকটাই বৃদ্ধি পাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে পশ্চিম উপকূলে নিউ ম্যাঙ্গালোর কন্টেইনার টার্মিনালে তাদের আনুমানিক ০.২ মিলিয়ন টিইউ ক্ষমতা রয়েছে, যা বাড়িয়ে ০.৩৫ মিলিয়ন করা হচ্ছে। আর কলকাতার এই নতুন প্রকল্পটি যুক্ত হলে সংস্থার সেই মোট কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা আনুমানিক ১ মিলিয়ন টিইউ-র কাছে পৌঁছে যাবে।
আরও পড়ুন: গ্যাসে ৩০০ টাকা বাড়তি ভর্তুকি! ৩ বছর পর বাংলায় ফের চালু হবে উজ্জ্বলা যোজনা
উল্লেখ্য, ভারত সরকারের বন্দর বেসরকারীকরণ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। আর কলকাতার মতো ব্যস্ত শহরে পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়েই বন্দরটির দক্ষতা বৃদ্ধি করা হবে তাদের মূল উদ্দেশ্য।










